জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে যাচ্ছেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার। তিনি এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়কের দায়িত্ব নিতে যাচ্ছেন বলে দলীয় সূত্রে জানা যায়।শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে তার আনুষ্ঠানিক যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।বর্তমানে এই পদে থাকা দলের যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। তিনি বলেন, দলের স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বের হাতে গড়ে ওঠা দল এনসিপির সাংগঠনিক বিস্তৃতি দেশের জন্য অত্যন্ত জরুরি। এমতাবস্থায় সাংগঠনিক সম্প্রসারণের জন্য আমরা যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।দলীয় সূত্র জানা যায়, কয়েক হাজার নেতাকর্মী নিয়ে ইসহাক সরকার এনসিপিতে যোগ দেবেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৭ আসনে নির্বাচন করেন এবং উল্লেখযোগ্য ভোট পান। বিগত শেখ হাসিনার শাসনামলে ইসহাক সরকার তিন শতাধিক রাজনৈতিক মামলার আসামি ছিলেন।উল্লেখ্য, এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ একইসাথে দলের আন্তর্জাতিক বিষয়ক সেলের সহ-সম্পাদকের দায়িত্বেও রয়েছেন।এনসিপিতে যোগদান বিষয়ে জানতে চাইলে ইসহাক সরকার অভিযোগ করে বলেন, বিএনপি থেকে তাকে জনগণের সেবা করার সুযোগ দেওয়া হয়নি এবং নানাভাবে হয়রানির শিকার হতে হয়েছে। তবে তিনি ভবিষ্যতে কোনো বিদ্বেষ না রেখে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অনলাইনে আয়কর রিটার্নে রেকর্ড গড়লো রাজশাহী অঞ্চল 
অনলাইনে আয়কর রিটার্নে রেকর্ড গড়লো রাজশাহী অঞ্চল 

রাজশাহী কর অঞ্চল ২০২৪-২৫ করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের দিক থেকে রেকর্ড গড়েছে। এ বছর এক লাখের বেশি করদাতা অনলাইনে Read more

জাপার রওশনপন্থী মহাসচিব মামুনুর রশীদ গ্রেপ্তার
জাপার রওশনপন্থী মহাসচিব মামুনুর রশীদ গ্রেপ্তার

জাতীয় পার্টির রওশনপন্থী অংশের মহাসচিব কাজী মামুনুর রশীদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার Read more

ফটিকছড়ি ভেঙে ‘ফটিকছড়ি উত্তর’ নতুন উপজেলা
ফটিকছড়ি ভেঙে ‘ফটিকছড়ি উত্তর’ নতুন উপজেলা

দীর্ঘ আড়াই দশক পর দাবি পূরণ হতে যাচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভেঙে নতুন 'ফটিকছড়ি উত্তর' এলাকার বাসিন্দাদের। মন্ত্রিপরিষদ সচিব আব্দুর Read more

আজ শপথ নেবেন বিজিবির ৬৯৪ সৈনিক
আজ শপথ নেবেন বিজিবির ৬৯৪ সৈনিক

সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে আজ শপথ নেবেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০৩তম রিক্রুট ব্যাচের ৬৯৪ সৈনিক (নারী-পুরুষ)।বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে চট্টগ্রামের Read more

ইসরায়েল লেবাননে হামলা চালালে যুদ্ধবিরতি থেকে বের হয়ে যাবে ইরান
ইসরায়েল লেবাননে হামলা চালালে যুদ্ধবিরতি থেকে বের হয়ে যাবে ইরান

ইসরায়েল লেবাননে হামলা অব্যাহত রাখলে যুদ্ধবিরতি থেকে বের হয়ে যাবে ইরান। বার্তাসংস্থা তাসনিম নিউজ সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন