জ্বালানি সংকট মোকাবিলায় পরামর্শ প্রদানে সরকারি দলের পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ ভবনে চলা অধিবেশনে এই ঘোষণা দেন তিনি।তারেক রহমান বলেন, ‘গতকাল বুধবার বিরোধী দলীয় নেতা একটি প্রস্তাব উপস্থাপন করেছিলেন, দেশের চলমান পরিস্থিতি নিয়ে। আমরা সবাই আলোচনা করে একমত হয়েছিলাম, কারণ এটি একটি বৈশ্বিক সমস্যা। সারা বিশ্বে এই সমস্যার তাপ ছড়িয়ে পড়েছে।’তিনি আরও বলেন, ‘আমাদের পক্ষ থেকে ৫ সদস্যের একটি কমিটি গঠন করছি। বিরোধী দলকে অনুরোধ করবো তারও যদি পাঁচটি নাম দেয়, তাহলে এই ১০ জন সদস্য বসে আলোচনা করতে পারে। কোনো পরামর্শ থাকলে এই কমিটির মাধ্যমে সেটি সরকারের কাছেও আসবে। যদি এর কোনো বাস্তবতা থাকে, তাহলে সরকার কার্যকর করার উদ্যোগ নেবে।’এ সময় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটির নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রী।কমিটির অন্য সদস্যরা হলেন- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এবং সরকারদলীয় হুইপ এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মাইনুল ইসলাম খান শান্ত, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।প্রধানমন্ত্রীর প্রস্তাবে সম্মতি জানিয়ে বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীকে ধ্যনবাদ, বিষয়টিকে ইতিবাচকভাবে নেওয়ার জন্য। আশা করি সংসদ জাতীয় সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে। আমরা শিগগিরই পাঁচজনের নাম দেওয়া হবে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিক্ষার্থীদের আমানতের যথাযথ হক আদায় করব ইনশাআল্লাহ: সাদিক
শিক্ষার্থীদের আমানতের যথাযথ হক আদায় করব ইনশাআল্লাহ: সাদিক

যেকোনো দল, মত ও আদর্শের যেই থাকুক, সবাইকে নিয়েই একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) Read more

যুক্তরাজ্যে আবারও জনপ্রিয়তার শীর্ষে ‘মুহাম্মদ’ নাম
যুক্তরাজ্যে আবারও জনপ্রিয়তার শীর্ষে ‘মুহাম্মদ’ নাম

যুক্তরাজ্যে টানা দ্বিতীয়বারের মতো জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ‘মুহাম্মদ’ নাম। দেশটির জাতীয় পরিসংখ্যান অফিস জানায়, ২০২৪ সালে সবমিলিয়ে ৫ হাজার ৭১২ Read more

কুড়িগ্রামে বিল থেকে সাবেক সাব-রেজিস্ট্রারের মরদেহ উদ্ধার, আটক ১
কুড়িগ্রামে বিল থেকে সাবেক সাব-রেজিস্ট্রারের মরদেহ উদ্ধার, আটক ১

কুড়িগ্রামের নাগেশ্বরীতে অবসরপ্রাপ্ত সাব-রেজিস্ট্রার সহিবুর রহমানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১৬ আগস্ট) সকালে নাগেশ্বরী পৌরসভা এলাকার হলিকেয়ার ক্লিনিক ও ডায়াগনস্টিক Read more

গাজা ভাগাভাগি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে: ইসরায়েলের অর্থমন্ত্রী
গাজা ভাগাভাগি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে: ইসরায়েলের  অর্থমন্ত্রী

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাকে ‘আবাসন খনি’ হিসেবে অভিহিত করেছেন দখলদার ইসরায়েলের উগ্রপন্থি অর্থমন্ত্রী বাজায়েল স্মোরিচ। তিনি বলেছেন, যুদ্ধ শেষে গাজার Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

মোস্তফা জামান আব্বাসীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক
মোস্তফা জামান আব্বাসীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক

খ্যাতনামা সংগীতশিল্পী, গবেষক ও লেখক মোস্তফা জামান আব্বাসীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।শনিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন