তীব্র গরমে যখন জনজীবন এমনিতেই বিপর্যস্ত, তখন বিদ্যুতের দীর্ঘস্থায়ী লোডশেডিং কুমিল্লার মেঘনা উপজেলার মানুষের দুর্ভোগকে আরও বাড়িয়ে দিয়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা। একই সঙ্গে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা, বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীরা পড়েছেন বিপাকে।জানা গেছে, বিদ্যুতের অনিয়মিত সরবরাহে স্বাভাবিক চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে; তীব্র গরমে ভর্তি রোগীরা চরম কষ্টে রয়েছেন, অনেক ক্ষেত্রে ফ্যান পর্যন্ত সচল রাখা সম্ভব হচ্ছে না। আউটডোরে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হলেও সময়মতো রিপোর্ট দেওয়া সম্ভব হচ্ছে না, এক্স-রে সেবাও প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। জেনারেটর থাকলেও সেটি সচল রাখতে পর্যাপ্ত তেলের বরাদ্দ নেই; বাজারেও সহজে তেল মিলছে না, ফলে বিকল্প ব্যবস্থাও অনেকাংশে অকার্যকর হয়ে পড়েছে। এছাড়া সবচেয়ে উদ্বেগজনক হয়ে উঠেছে টিকাদান কার্যক্রম, বিদ্যুতের ঘাটতির কারণে হামের টিকা সংরক্ষণের জন্য প্রয়োজনীয় তাপমাত্রা বজায় রাখা কঠিন হয়ে পড়েছে, এতে টিকার কার্যকারিতা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।এ পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা। বিদ্যুৎ সংকটের কারণে স্বাস্থ্যসেবা ও শিক্ষাব্যবস্থার এমন নাজুক অবস্থাকে কঠোর ভাষায় আক্রমণ করছেন স্থানীয় বাসিন্দারা। অনেকেই প্রশ্ন তুলছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে এবং দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন; কেউ কেউ অবিলম্বে সমাধান নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা রহমান বলেন, “বর্তমান পরিস্থিতি চ্যালেঞ্জিং হলেও আমরা ইতিমধ্যেই সর্বোচ্চ সেবা চালু রাখার চেষ্টা করছি। জরুরি রোগীদের চিকিৎসা যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সেই দিকে নজর রাখা রাখছি। পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে, যাতে দ্রুত সমস্যার সমাধান করা যায়।”অন্যদিকে বিদ্যুৎ সংকটের কারণ সম্পর্কে মেঘনা সাবজোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) প্রকৌশলী মো. আল-মামুন সবুজ বলেন, মেঘনা উপজেলায় বর্তমানে বিদ্যুতের চাহিদা প্রায় ১১ মেগাওয়াট হলেও সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৫ থেকে ৬ মেগাওয়াট। এই ঘাটতির কারণে ছয়টি লাইনের মধ্যে প্রতি ঘণ্টায় পর্যায়ক্রমে ২ থেকে ৩টি লাইনে লোডশেডিং করতে হচ্ছে। ফলে উপজেলায় গড়ে প্রায় ৪০ শতাংশ বা তারও বেশি লোডশেডিং চলছে। তাছাড়া এই সমস্যা শুধু মেঘনার নয়; সারা দেশের পল্লীবিদ্যুৎ ব্যবস্থায় একই ধরনের সংকট অব্যাহত রয়েছে।এসআর  

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্যামলীতে ডিপিডিসির সংস্কার কাজে ‘চা-নাস্তার’ নামে টাকা আদায়, মই পড়ে আহত ১
শ্যামলীতে ডিপিডিসির সংস্কার কাজে ‘চা-নাস্তার’ নামে টাকা আদায়, মই পড়ে আহত ১

বিদ্যুতের জরুরি সংস্কার কাজের নামে অসম্পূর্ণ ও অপরিকল্পিত কাজে ভোগান্তিতে পড়েছেন রাজধানীর শ্যামলী পিসিকালচার সোসাইটি এলাকার বাসিন্দারা। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন Read more

বেনাপোল সীমান্তে স্বর্ণ ও ভারতীয় চোরাচালানি মালামালসহ পাচারকারী আটক
বেনাপোল সীমান্তে স্বর্ণ ও ভারতীয় চোরাচালানি মালামালসহ পাচারকারী আটক

যশোরের বেনাপোলের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ৯৫ লাখ ৫৭ হাজার টাকা মূল্যের স্বর্ণ, বিদেশী মদ, শাড়ি, থ্রি-পিচ, চকলেট, মোবাইল ও Read more

আজ সন্ধ্যায় ঢাকায় আসছেন কানাডার বাণিজ্য প্রতিনিধি
আজ সন্ধ্যায় ঢাকায় আসছেন কানাডার বাণিজ্য প্রতিনিধি

কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি পল থোপিল চার দিনের সফরে শনিবার (০৩ মে) সন্ধ্যায় বাংলাদেশে আসছেন। সফরে এ ব্যবসায়িক প্রতিনিধিদলের নেতৃত্ব Read more

সাবেক স্বামীর অত্যাচারে কর্ণফুলীর জনপ্রতিনিধি মিতু ও তার মেয়ে
সাবেক স্বামীর অত্যাচারে কর্ণফুলীর জনপ্রতিনিধি মিতু ও তার মেয়ে

ডিভোর্সের তিন বছর পরও শেষ হয়নি নির্যাতনের অধ্যায়। সাবেক স্বামী আবদুল গণির লাগাতার অত্যাচার, হুমকি ও দখলচেষ্টায় আজও নিরাপত্তাহীন জীবনযাপন Read more

সাম্রাজ্য ফেলে পালাল ইলিয়াস, ক্ষমতাসীন চক্রের ছত্রছায়ায় বাঁচার লড়াই
সাম্রাজ্য ফেলে পালাল ইলিয়াস, ক্ষমতাসীন চক্রের ছত্রছায়ায় বাঁচার লড়াই

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী কুখ্যাত মাদক করিডোর ঘুমধুমে আবারও সক্রিয় হয়ে উঠেছে ইয়াবা সিন্ডিকেট। এই চক্রের অন্যতম নিয়ন্ত্রক ও আলোচিত গডফাদার মো. Read more

মাইলস্টোন ট্র্যাজেডিতে মৃত্যুর কাছে হার মানলো ৭ম শ্রেণির শিক্ষার্থী আয়ানও
মাইলস্টোন ট্র্যাজেডিতে মৃত্যুর কাছে হার মানলো ৭ম শ্রেণির শিক্ষার্থী আয়ানও

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় সাহিল ফারাবি আয়ান (১৪) নামের আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।রোববার (২৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন