চলমান যুদ্ধের পরিণতির দায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ওপরই বর্তায় বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।  বৃহস্পতিবার (২৩ এপ্রল) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।তেহরানে দক্ষিণ কোরিয়ার বিশেষ দূত চুং বিয়ুং-হার সঙ্গে বৈঠকের সময় আরাগচি এ মন্তব্য করেন। খবর আল জাজিরার। এর আগে স্থানীয় সময় মঙ্গলবার (২১ এপ্রিল) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দেন।  যুদ্ধবিরতি শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে প্রেসিডেন্ট এ পদক্ষেপ নেন, যাতে আলোচনার জন্য আরও সময় পাওয়া যায়।একই সময়ে যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা বৈঠক নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। ইসলামাবাদে এ বৈঠক আয়োজনের প্রস্তুতি চললেও শেষ পর্যন্ত তা অনুষ্ঠিত হয়নি।যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ওই বৈঠকে যোগ দিতে যাওয়ার কথা থাকলেও হোয়াইট হাউসের এক কর্মকর্তা নিশ্চিত করেন, তিনি সফরে যাচ্ছেন না। অন্যদিকে ইরানও কোনো প্রতিনিধি দল পাঠাবে কি না, তা স্পষ্ট করে জানায়নি।এদিকে, যুক্তরাষ্ট্র সমুদ্রপথে ইরানের বাণিজ্যে অবরোধ আরোপ করেছে। পাল্টা হিসেবে ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ঠেকাতে গুলি চালিয়েছে। মধ্যপ্রাচ্যের উপসাগরের প্রবেশমুখে অবস্থিত এই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বে প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস সরবরাহ ব্যাহত হয়েছে, যা বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি করেছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক, উত্তাল সব বিশ্ববিদ্যালয়
আজ সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক, উত্তাল সব বিশ্ববিদ্যালয়

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে চলমান টানা আন্দোলনের চতুর্থ দিন ছিল ২০২৪ Read more

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে মাদকসহ বিদেশি পিস্তল উদ্ধার
কুষ্টিয়ায় বিজিবির অভিযানে মাদকসহ বিদেশি পিস্তল উদ্ধার

কুষ্টিয়ায় মালিকবিহীন ভারতীয় ২ কেজি ৫০ গ্রাম  হেরোইন, ৫০ বোতল ফেন্সিডিল, ১১ কেজি ২০০ গ্রাম গাঁজা, ১টি বিদেশী পিস্তল, ২টি Read more

সীমান্ত জেলার পুলিশদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির
সীমান্ত জেলার পুলিশদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির

ভারত ও পা‌কিস্তানের মধ্যে চলমান সংঘাত কেন্দ্র করে সীমান্ত ঘেঁষা সব জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের Read more

‘যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব’
‘যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ট্রাম্প বলেন, হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একটি Read more

রাজশাহীতে ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার
রাজশাহীতে ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

রাজশাহীতে ইয়াবা বড়িসহ ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম শাকিবুল হাসান ওরফে লিটন (৩০)। তিনি রাজশাহীর মোহনপুর Read more

সিদ্ধিরগঞ্জে দোকানের শাটার খুলতেই মিলল হা-পা বাঁধা যুবকের লাশ
সিদ্ধিরগঞ্জে দোকানের শাটার খুলতেই মিলল হা-পা বাঁধা যুবকের লাশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফখরুল ইসলামের হাজী ভিলা নামক বাড়ির একটি দোকানের শাটারের নিচ দিয়ে গড়িয়ে পড়ছিল রক্ত। ভেতর থেকে আসছিল দুর্গন্ধ।মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন