সিলেটে ১৭৫ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) রাতে সিলেট মহানগরীর আলমপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলো, সিলেট জেলার মোগলাবাজার থানার আলমপুর লামাপাড়া এলাকার মৃত আফছার উদ্দিন খান এর ছেলে মোঃ কাওছার উদ্দিন খান কামাল (৪৫) ও এয়ারপোর্ট থানার সরিষাকান্দি পূর্বপাড়া এলাকার বাবলু এর মেয়ে সীমা আক্তার (১৯)।জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২২ এপ্রিল) রাত ৯টার দিকে আলমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নূর শাহীন এর নেতৃত্বে আলমপুর মেঘনা পেট্রোল পাম্পের পাশে অভিযান পরিচালনা করে ১৭৫পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। পরে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে গ্রেফতারকৃতদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার মঞ্জুরুল আলম এ তথ্য নিশ্চিত করেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মনোনয়নপত্র বাছাইয়ে চলছে শেষ দিনের আপিল শুনানি
মনোনয়নপত্র বাছাইয়ে চলছে শেষ দিনের আপিল শুনানি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রির্টানিং কর্মকর্তাদের আদেশের বিরুদ্ধে করা আপিলের শুনানির শেষ দিন আজ রবিবার (১৮ জানুয়ারি)।এদিন সকাল Read more

ট্রাকচাপায় প্রবাসী সোহেল নিহত ঘটনায় চালক-হেলপার আটক
ট্রাকচাপায় প্রবাসী সোহেল নিহত ঘটনায় চালক-হেলপার আটক

নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় সোহেল (৩৬) নামে এক প্রবাসী মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রবিবার (১৩ জুলাই) Read more

আনোয়ারায় অটোরিকশার ধাক্কায় সিএনজি পুকুরে, ডুব দিয়ে প্রাণে বাঁচলেন চালক
আনোয়ারায় অটোরিকশার ধাক্কায় সিএনজি পুকুরে, ডুব দিয়ে প্রাণে বাঁচলেন চালক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একটি অটোরিকশার ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা পুকুরে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।রবিবার (২২ মার্চ) দুপুরে উপজেলার Read more

ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপির ভাতাভোগী সদস্যরা পেলেন ঈদ উপহার
ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপির ভাতাভোগী সদস্যরা পেলেন ঈদ উপহার

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ Read more

পাবিপ্রবিতে গুচ্ছের ভর্তি কার্যক্রম শুরু
পাবিপ্রবিতে গুচ্ছের ভর্তি কার্যক্রম শুরু

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি কার্যক্রমের অংশ হিসেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) শুরু হয়েছে ভর্তি কার্যক্রম। সোমবার (২৩ জুন) সকাল Read more

নারায়ণগঞ্জে ঈদে ঘরমুখো যাত্রা নির্বিঘ্নে মাঠে থাকবে র‍্যাব
নারায়ণগঞ্জে ঈদে ঘরমুখো যাত্রা নির্বিঘ্নে মাঠে থাকবে র‍্যাব

ঈদে ঘরমুখো মানুষের মহাসড়কে যাত্রা নির্বিঘ্ন করতে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) মাঠে থাকবে বলে জানিয়েছেন কমান্ডিং অফিসার (সিও) লেঃ কর্ণেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন