কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের বক্তাতলী। দেখতে শান্ত, নিরীহ এক গ্রামীণ জনপদ। দিনের আলোয় এখানকার জীবনযাত্রা সাধারণ গ্রামের মতোই। কিন্তু স্থানীয়দের ভাষ্য, এই নীরবতার আড়ালেই গড়ে উঠেছে একটি সংগঠিত অপরাধচক্র। যার কেন্দ্রে আছেন কামাল উদ্দিন। এলাকায় যিনি ‘৩৭ কামাল’ নামেই বেশি পরিচিত।একসময় দিনমজুরি, ছোটখাটো ব্যবসা আর মুরগির খামারের মধ্যেই সীমাবদ্ধ ছিল তার জীবন। কিন্তু অল্প সময়ের ব্যবধানে কোটি টাকার সম্পদের মালিক হয়ে ওঠা এই ব্যক্তির উত্থান নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন ছিল এলাকায়। অনুসন্ধানে উঠে এসেছে, এই উত্থানের পেছনে রয়েছে সীমান্তভিত্তিক ইয়াবা পাচার, সংঘবদ্ধ নেটওয়ার্ক, একটি হত্যাকাণ্ডের অভিযোগ এবং বনভূমি দখলের মতো গুরুতর বিষয়।কামাল উদ্দিন, স্থানীয় বাসিন্দা আব্দুল করিমের ছেলে। পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে জীবনের শুরুটা ছিল সাধারণ মানুষের মতোই। ক্ষেতখামারে কাজ, অন্যের বাড়িতে দিনমজুরি কিংবা পরে মুরগির খামার ও চায়ের দোকান চালানোর চেষ্টা করেছেন। কিন্তু এসব উদ্যোগ থেকে বড় ধরনের আয়ের কোনো প্রমাণ মেলেনি।তবুও কয়েক বছরের মধ্যে বদলে যায় তার জীবনযাত্রা। বক্তাতলীতে নির্মাণ করেন দৃষ্টিনন্দন বাড়ি। কোর্টবাজার এলাকায় ক্রয় করেছেন জমি। ব্যবহার করেন ২০২১ মডেলের একটি নোয়া গাড়ি। পাশাপাশি রয়েছে একাধিক দামি মোটরসাইকেল। শেয়ার কিনেছেন মরিচ্যা বাজারের আল মারওয়া হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের।একজন বাসিন্দা বলেন, যে লোক কিছুদিন আগেও দিনমজুরি করত, সে হঠাৎ এত সম্পদের মালিক হলো কীভাবে- এই প্রশ্ন সবার মনে।স্থানীয়দের তথ্য ও অনুসন্ধানে উঠে এসেছে, নাইক্ষ্যংছড়ি সীমান্তকেন্দ্রিক ইয়াবা পাচারের একটি রুটে সক্রিয় রয়েছে কামালের নেতৃত্বাধীন একটি সিন্ডিকেট। সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, এই নেটওয়ার্কটি তিনটি স্তরে কাজ করে- সংগ্রহ, সংরক্ষণ, সরবরাহপ্রতিটি স্তরে আলাদা দল, আলাদা দায়িত্ব। এক স্তরের সদস্য অন্য স্তরের পুরো তথ্য জানে না। ফলে কেউ ধরা পড়লেও পুরো চক্র উন্মোচিত হওয়ার ঝুঁকি কম থাকে।পাচারের কৌশলও বৈচিত্র্যময়। ব্যবহার করা হয় সিএনজির গোপন চেম্বার, মোটরসাইকেলের পরিবর্তিত যন্ত্রাংশ দিনমজুরের ছদ্মবেশে ‘ক্যারিয়ার’।স্থানীয়দের দাবি, রাত নামলেই সক্রিয় হয়ে ওঠে এই নেটওয়ার্ক। দিনের বেলায় এলাকাটি স্বাভাবিক থাকলেও রাতের অন্ধকারে চলে নিষিদ্ধ কারবার। ‘বইল্লা বড় আলম’ হত্যার অভিযোগ এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি ‘বইল্লা বড় আলম’ নামে পরিচিত এক ব্যক্তির মৃত্যু।স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আলম এই সিন্ডিকেটের একজন বাহক ছিলেন। একটি বড় চালান বহনের সময়- যেখানে প্রায় ৭০ হাজার পিস ইয়াবা ছিল। পাচারের সময় ওই ইয়াবাসহ তিনি নিহত হন।এলাকাবাসীর দাবি, ওই চালানকে কেন্দ্র করে সিন্ডিকেটের ভেতরেই দ্বন্দ্ব তৈরি হয়। সেই কোন্দল থেকেই খুন হন আলম। এই ঘটনায় রহস্যজনক কারণে কামাল উদ্দিনের সংশ্লিষ্টতার অভিযোগ উঠলেও, তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো আইনগত পদক্ষেপ নেওয়া হয়নি।একজন স্থানীয় দোকানদার বলেন, সবাই জানে কী হয়েছে, কিন্তু কাগজে-কলমে কিছুই নেই। এটাই সবচেয়ে ভয়ের।মাদক কারবারের পাশাপাশি কামাল উদ্দিনের বিরুদ্ধে বনভূমি দখলের অভিযোগও উঠেছে। স্থানীয় সূত্রের দাবি, বক্তাতলী এলাকায় একই ইউনিয়নের এক জনপ্রতিনিধির সঙ্গে যোগসাজশে প্রায় চার একর বনভূমি দখল করা হয়েছে। এই জমিতে বিভিন্ন স্থাপনা ও ব্যবহার শুরু হয়েছে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় ক্ষোভ বাড়ছে।একজন সমাজকর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, বনের জমি দখল হচ্ছে, অথচ কেউ কিছু বলছে না। উল্টো যারা বলবে, তারাই বিপদে পড়বে। এমন একটা ভয় কাজ করে।কামাল উদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর একটি সাধারণ বৈশিষ্ট্য হলো, তিনি সরাসরি সামনে থাকেন না। সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, পুরো নেটওয়ার্কটি পরিচালিত হয় মধ্যবর্তী স্তরের মাধ্যমে। বাহকরা জানে না মূল পরিচালকের পরিচয়। মাঝের স্তরগুলো সীমিত তথ্য জানে। সিদ্ধান্ত আসে ‘উপর থেকে’, কিন্তু নাম থাকে আড়ালে। এই কাঠামোর কারণে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য পুরো চক্র ধরাটা কঠিন হয়ে পড়ে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।উখিয়ার এই এলাকায় দীর্ঘদিন ধরে এমন কার্যক্রম চললেও প্রশাসনের কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। সিএনজি ও মোটরসাইকেলে করে নিয়মিত ইয়াবাসহ নানা ধরনের মাদক পাচার হয়েছে- এমন দাবি থাকলেও তা প্রতিরোধ বা শনাক্ত করার দৃশ্যমান উদ্যোগ একদম কম বলে জানা গেছে।স্থানীয় এক যুবক নাম প্রকাশ না করার শর্তে বলেন, রাতের বেলায় কী হয়, সেটা অনেকেই জানে। কিন্তু কেউ দেখে না, কেউ শোনে না- এইটাই বাস্তবতা।বক্তাতলীর মানুষ বলছেন, ‘৩৭ কামাল’-এর গল্প শুধু একজন ব্যক্তির উত্থান নয়। এটি এমন এক বাস্তবতা, যেখানে অপরাধ টিকে থাকে নীরবতার আড়ালে, আর প্রশ্নগুলো থেকে যায় উত্তরহীন। দিনের আলোয় স্বাভাবিক গ্রাম, আর রাতের অন্ধকারে সক্রিয় নেটওয়ার্ক- এই দ্বৈত বাস্তবতার মাঝেই বসবাস করছেন সাধারণ মানুষ।এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ‘৩৭ কামাল’ অভিযোগগুলো অস্বীকার করে বলেন, আমি কখনো দিনমজুরের কাজ করিনি; ছোটবেলা থেকেই পান ব্যবসার সঙ্গে যুক্ত ছিলাম। বর্তমানে গরুর ব্যবসা করে এই গাড়ি কিনেছি। এছাড়া ওই ডায়াগনস্টিক সেন্টারে মাত্র এক লাখ টাকা বিনিয়োগ করে অংশীদার হয়েছি। তবে এসব দাবির পক্ষে কোনো নথি বা প্রমাণ তিনি প্রতিবেদককে দেখাতে পারেননি।উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, এর আগে তার সম্পর্কে কোনো তথ্য আমার জানা ছিল না। আপনি তার পূর্ণ নাম-ঠিকানা ও বিস্তারিত তথ্য দিলে আমরা বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার আহ্বান তামিমের
জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার আহ্বান তামিমের

পেসার জাহানারা আলম ইস্যুতে এবার সরব হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এই পেসারের ঘটনায় বিসিবির বাইরে স্বাধীন তদন্ত Read more

বাউফলে চাঁদাবাজি মামলায় খাদ্যকর্মকর্তা গ্রেফতার
বাউফলে চাঁদাবাজি মামলায় খাদ্যকর্মকর্তা গ্রেফতার

পটুয়াখালীর বাউফল উপজেলায় তরমুজ চাষির করা চাঁদাবাজি মামলায় মো. অলিউল্লাহ্ ওরফে অলি নামে এক খাদ্যকর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ Read more

চুয়াডাঙ্গার দর্শনায় ট্রেন স্টপেজের দাবিতে ট্রেন থামিয়ে অবরোধ
চুয়াডাঙ্গার দর্শনায় ট্রেন স্টপেজের দাবিতে ট্রেন থামিয়ে অবরোধ

চুয়াডাঙ্গার দর্শনা রেল স্টেশনে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ও খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন স্টপেজের দাবিতে রেলপথ অবরোধ করেছে স্থানীয়রা।মঙ্গলবার (২৪ জুন) Read more

ঝালকাঠির বাসন্ডা সেতুতে আবারও ফাটল, যানজটে ভোগান্তি
ঝালকাঠির বাসন্ডা সেতুতে আবারও ফাটল, যানজটে ভোগান্তি

ঝালকাঠির গুরুত্বপূর্ণ যোগাযোগস্থল বাসন্ডা সেতুতে আবারও ফাটল দেখা দিয়েছে। সোমবার সকালে বেইলি সেতুর পশ্চিম প্রান্তে নতুন করে এ ফাটল ধরা Read more

আজ যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
আজ যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর আওতাধীন সিলেট নগরীর গুরুত্বপূর্ণ এলাকার বিভিন্ন জায়গায় আজ বিদ্যুৎ থাকবে না। শনিবার Read more

শহীদি সমাবেশ থেকে আ. লীগ নিষিদ্ধের দাবি
শহীদি সমাবেশ থেকে আ. লীগ নিষিদ্ধের দাবি

জুলাই, পিলখানা ও শাপলা চত্বরের ঘটনার বিচার এবং গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীতে ‘শহীদি সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৫ এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন