চুয়াডাঙ্গার দর্শনা রেল স্টেশনে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ও খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন স্টপেজের দাবিতে রেলপথ অবরোধ করেছে স্থানীয়রা।মঙ্গলবার (২৪ জুন) দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত দর্শনা রেলস্টেশনে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন থামিয়ে এ কর্মসূচি পালন করা হয়। এতে ভোগান্তিতে পড়েন শত শত রেলযাত্রী।আন্দোলনকারীরা জানান, ঢাকা-খুলনার মধ্যে চলাচলকারী সবকটি ট্রেন দর্শনা রেল স্টেশনে দিনের বেলায় স্টপেজ দিলেও রাতের বেলায় সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেস ট্রেন দাঁড়ায় না। এতে দর্শনা ও আশপাশের এলাকার মানুষের রাতের বেলায় চরম ভোগান্তিতে পড়তে হয়। এজন্য দীর্ঘদিন ধরে দর্শনায় দুটি ট্রেনের স্টপেজের দাবি জানানো হচ্ছে। বারবার আশ্বাস মিললেও কোনো সমাধান মেলেনি।এদিকে ট্রেন অবরোধের খবর পেয়ে সেখানে পৌঁছায় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র ও দর্শনা থানার ওসি শহীদ তিতুমীর। তবে আন্দোলনকারীরা তাদের আশ্বাস মানেনি। ফলে ইউএনও ও ওসি ফিরে যান।পরে সেনাবাহিনীর সদস্যরা ৭ দিনের মধ্যে দাবি পূরণের আশ্বাস দিলে কর্মসূচি স্থগিত করেন আন্দোলনকারীরা। প্রায় ২ ঘণ্টা পর চালু হয় রেল যোগাযোগ।চুয়াডাঙ্গা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক তানভীর অনিক জানান, দেশের অন্যতম ভারী চিনি শিল্প কারখানা, আন্তর্জাতিক চেকপোস্ট, রেলবন্দর ও সীমান্ত এলাকার জন্য গুরুত্বপূর্ণ স্থান দর্শনা। এখানে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ আসা-যাওয়া করে। এখান থেকে অনেক মানুষ বিভিন্ন স্থানে যান। কিন্তু এই সমৃদ্ধ এলাকায় ট্রেন না দাঁড়ানোর কারণে ভোগান্তিতে পড়তে হয় এই অঞ্চলের মানুষের। অবিলম্বে এখানে ঢাকাগামী সুন্দরবন ও খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দিতে হবে। না হলে আগামীতে আমরণ অনশন কর্মসূচি পালন করা হবে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রম আইন লঙ্ঘনের দায়ে ব্রিটিশ নাগরিককে অর্থদণ্ড
শ্রম আইন লঙ্ঘনের দায়ে ব্রিটিশ নাগরিককে অর্থদণ্ড

শ্রম আইন লঙ্ঘনের দায়ে এক ব্রিটিশ নাগরিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে কুমিল্লার শ্রম আদালত। কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের দায়ের করা মামলার Read more

শরীয়তপুরকে ফরিদপুরে অন্তর্ভুক্তির সিদ্ধান্তে উত্তাল জনতা, সড়ক অবরোধ
শরীয়তপুরকে ফরিদপুরে অন্তর্ভুক্তির সিদ্ধান্তে উত্তাল জনতা, সড়ক অবরোধ

শরীয়তপুরকে ঢাকা বিভাগ থেকে আলাদা করে নতুন ফরিদপুর বিভাগে যুক্ত করার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে পুরো জেলা। এ Read more

চকরিয়ায় দালালচক্রে মোবাইল কোর্টের অভিযান, একজনের সাজা ও অর্থদণ্ড
চকরিয়ায় দালালচক্রে মোবাইল কোর্টের অভিযান, একজনের সাজা ও অর্থদণ্ড

কক্সবাজারের চকরিয়ায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেবের নেতৃত্বে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারে Read more

রসুন ক্ষেতে মুরগি যাওয়াকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন
রসুন ক্ষেতে মুরগি যাওয়াকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন

কুষ্টিয়ায় রসুন ক্ষেতে মুরগি ঢোকাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে হাফিজুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।মঙ্গলবার(১৬ ডিসেম্বর) বিকেলে Read more

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ
ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ

দীর্ঘ ঈদ ছুটি শেষে প্রাণ ফিরতে শুরু করেছে রাজধানী ঢাকায়। দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন ও লঞ্চে করে ঢাকায় ফিরছে Read more

লঘুচাপ নিম্নচাপে পরিণত, সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
লঘুচাপ নিম্নচাপে পরিণত, সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ উড়িষ্যার উপকূলের অদূরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন