ইরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত দেশটি ত্যাগের পরামর্শ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। বুধবার (২২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক পোস্টে ওই আহ্বান জানানো হয়।পোস্টে মার্কিন নাগরিকদের ফ্লাইটের তথ্যের জন্য ইরানের বাণিজ্যিক এয়ারলাইন্সগুলোর সঙ্গে যোগাযোগ এবং স্থানীয় সংবাদমাধ্যমের খবর পর্যবেক্ষণের পরামর্শ দেওয় হয়েছে।এছাড়া ইরান থেকে মার্কিন নাগরিকরা সড়কপথে আর্মেনিয়া, আজারবাইজান, তুরস্ক ও তুর্কমেনিস্তানেও যেতে পারবেন বলে জানিয়েছে পররাষ্ট্র দপ্তর। তবে আফগানিস্তান ও ইরাকে ভ্রমণের বিষয়ে নিজ নাগরিকদের নিরুৎসাহিত করেছে যুক্তরাষ্ট্র।এক্সে দেওয়া পোস্টে পররাষ্ট্র দপ্তর জানায়, ইরানের সরকার মার্কিন নাগরিকদের দেশ ত্যাগে বাধাদান অথবা দেশ ত্যাগের জন্য ‘এক্সিট ফি’ দাবি করতে পারে। যাদের ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকত্ব রয়েছে, তাদের ইরানি পাসপোর্ট ব্যবহার করে ভ্রমণের পরামর্শ দিয়েছে মার্কিন এই পররাষ্ট্র দপ্তর।যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনা নিয়ে আগামী শুক্রবারের মাঝে ‘সুসংবাদ’ আসতে পারে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক পোস্টকে ডোনাল্ড ট্রাম্প ও পাকিস্তানের একাধিক সূত্র এই তথ্য জানিয়েছেন।ইসলামাবাদের কয়েকটি সূত্র তেহরানের সঙ্গে তাদের মধ্যস্থতা প্রচেষ্টায় ইতিবাচক অগ্রগতির কথা জানিয়েছেন। তারা বলেছেন, আগামী ‘৩৬ থেকে ৭২ ঘণ্টার’ মধ্যে নতুন করে শান্তি আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই সম্ভাব্য অগ্রগতি সম্পর্কে জানতে চাওয়া হলে এক ক্ষুদে নিউইয়র্ক পোস্টকে ট্রাম্প বলেন, ‌‌‘‘এটি সম্ভব! প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।’’ইরানের নেতারা ‘একীভূত প্রস্তাব’ না নিয়ে আসা পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়ার একদিন পর এই ইতিবাচক খবর এলো।এর আগে, মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘‘আমি আমাদের সামরিক বাহিনীকে অবরোধ অব্যাহত রাখার এবং অন্য সব ক্ষেত্রে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছি। তাই তাদের প্রস্তাব জমা দেওয়া এবং আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আমি যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে দিচ্ছি।’’ট্রাম্পের এই ঘোষণার পর থেকে ইরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ। পাকিস্তানি এক সূত্র বলেছেন, কূটনৈতিক তৎপরতার মূল্যায়নের ভিত্তিতেই আলোচনার এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজশাহী মৎস্য বীজ খামারে এক দশকের দুর্নীতি, রাষ্ট্রের কোটি টাকার ক্ষতি
রাজশাহী মৎস্য বীজ খামারে এক দশকের দুর্নীতি, রাষ্ট্রের কোটি টাকার ক্ষতি

রাজশাহী সদর মৎস্য বীজ উৎপাদন খামারে গত এক দশক ধরে দুর্নীতির অভিযোগ উঠেছে। এই খামারটি দেশের মৎস্য খাতের টেকসই উন্নয়নের Read more

আগামী নির্বাচনে মাঠে থাকবে ১ লাখ সেনা: স্বরাষ্ট্র উপদেষ্টা
আগামী নির্বাচনে মাঠে থাকবে ১ লাখ সেনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামী জাতীয় নির্বাচনে মাঠে থাকবে সেনা, নৌ, বিমানবাহিনীর সদস্যরা। বর্তমানে ৩০ হাজার মাঠে আছে। তবে নির্বাচনের সময় এক লাখ সেনাবাহিনী Read more

বরিশাল বোর্ডে ২১৬টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে ৮১ হাজার ৮৩১ শিক্ষার্থী
বরিশাল বোর্ডে ২১৬টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে ৮১ হাজার ৮৩১ শিক্ষার্থী

সারা দেশের সাথে একযোগে আজ বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক এবং সমমানের পরীক্ষা শুরু হয়েছে। যথারীতি সকাল দশটা থেকে টানা Read more

আ.লীগ নিষিদ্ধের দাবিতে উত্তরায় মহাসড়ক অবরোধ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে উত্তরায় মহাসড়ক অবরোধ

অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সঙ্গে যুক্ত আন্দোলনকারীরা। শনিবার (১০মে) বিকাল ৫ Read more

বায়ুদূষণের শীর্ষে আজ দিল্লি, ঢাকার কিছুটা উন্নতি
বায়ুদূষণের শীর্ষে আজ দিল্লি, ঢাকার কিছুটা উন্নতি

বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। অন্যদিকে, রাজধানী ঢাকা রয়েছে বিশ নম্বরে। শনিবার (১৮ এপ্রিল) সকাল ৮টা ৩১ মিনিটে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন