বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সংসদে বলেছেন, দেশে জ্বালানি তেলের কোনো প্রকৃত সংকট নেই, বরং কিছু অসাধু চক্র কৃত্রিমভাবে লাইনের মাধ্যমে সংকটের চিত্র তৈরি করছে এবং এর মাধ্যমে একটি ইনফরমাল মার্কেট গড়ে তুলছে।তিনি বলেন, এটি কোনো বাস্তব সংকট নয়, এটি একটি কৃত্রিম সংকট। কিছু অসাধু ব্যবসায়ী ও চক্র জনগণের চাহিদাকে ব্যবহার করে বাজারে অস্থিরতা তৈরি করছে।আজ জাতীয় সংসদে জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা (বিধি-৬৮) এ অংশ নিয়ে মন্ত্রী এসব কথা বলেন।জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এ বিষয়ে নোটিশ উত্থাপন করেন।মন্ত্রী সংসদকে অবহিত করে জানান, বর্তমান সময়ে দেশের জ্বালানি মজুত সন্তোষজনক অবস্থায় রয়েছে। ডিজেল, অকটেন, পেট্রোলসহ বিভিন্ন জ্বালানির পর্যাপ্ত মজুত রয়েছে এবং মেরিন ফুয়েল ও জেট ফুয়েলের সরবরাহও স্বাভাবিক রয়েছে। সরকারি সংস্থাগুলোর তথ্য অনুযায়ী বাজারে সরবরাহ বিগত বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে।তিনি দাবি করেন, ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে বিভিন্ন জ্বালানির সরবরাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর মধ্যে ডিজেল প্রায় ৩৭.৫ শতাংশ এবং পেট্রোল ও অকটেনের সরবরাহও ৩০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।জ্বালানি মন্ত্রী বলেন, বিভিন্ন এলাকায় জ্বালানি নিতে দীর্ঘ লাইন দেখা গেলেও সেটি প্রকৃত সংকট নয়। একটি গোষ্ঠী কৃত্রিমভাবে চাপ সৃষ্টি করে ইনফরমাল বাজারে প্রবেশ করতে চাইছে। কিছু অসাধু ব্যক্তি এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে বাজারে বিকৃতি ঘটাচ্ছে। তিনি জানান, সরকার নিয়মিতভাবে পুলিশ, র‌্যাব, বিজিবি এবং প্রশাসনের সমন্বয়ে অভিযান পরিচালনা করছে। এর মাধ্যমে অবৈধ মজুত ও কালোবাজারি চিহ্নিত করে বিপুল পরিমাণ জ্বালানি উদ্ধার করা হয়েছে এবং তা পুনরায় বাজারে সরবরাহ করা হয়েছে।এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, পূর্ববর্তী সরকারের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী এই খাতটি প্রাইভেট সেক্টরের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। ফলে সরকার সরাসরি মূল্য নিয়ন্ত্রণে নেই। এনার্জি রেগুলেটরি কমিশনের মাধ্যমে মূল্য নির্ধারণ করা হয়।মন্ত্রী সংসদে বিরোধী দলসহ সকল সদস্যের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জ্বালানি খাতে অস্থিরতা দূর করতে জাতীয় ঐক্য প্রয়োজন। এই কৃত্রিম লাইনের বিরুদ্ধে সবাইকে একসাথে কাজ করতে হবে, যাতে জনগণের স্বার্থ সুরক্ষিত থাকে।তিনি বলেন, সরকার জনগণের সুবিধার জন্য নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। শেষে তিনি সাংবাদিকদের বিষয়টি অনুসন্ধান করে বাস্তব চিত্র তুলে ধরার আহ্বান জানান।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অনূর্ধ্ব-২১ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল হকি ফেডারেশ
অনূর্ধ্ব-২১ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল হকি ফেডারেশ

আসন্ন অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপের জন্য টুর্নামেন্ট শুরুর দেড় মাস আগেই দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। ২৮ নভেম্বর ভারতের চেন্নাইয়ে Read more

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির আর কোনো স্থান থাকবে না
মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির আর কোনো স্থান থাকবে না

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ির উপদেষ্টা আলী আকবর বেলায়াতি সতর্ক করে বলেছেন, ‘মার্কিন হামলার পর এই অঞ্চলে যুক্তরাষ্ট্র এবং Read more

প্রাণ ভিক্ষা চেয়েছিলেন জুবায়েদ, মন গলেনি বর্ষার: পুলিশ
প্রাণ ভিক্ষা চেয়েছিলেন জুবায়েদ, মন গলেনি বর্ষার: পুলিশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইনকে হত্যার সময় ঘটনাস্থলেই ছিলেন তার ছাত্রী বার্জিস শাবনাম বর্ষা। তার কাছে Read more

দেশে প্রথমবার চালু হলো ‘গুগল পে’
দেশে প্রথমবার চালু হলো ‘গুগল পে’

বাংলাদেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে’। গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় এ সেবা চালু Read more

দুই অভিজ্ঞ ব্যাটারকে ছাড়াই ভারত সিরিজের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া
দুই অভিজ্ঞ ব্যাটারকে ছাড়াই ভারত সিরিজের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ঘোষিত এ দলে ইনজুরির কারণে Read more

লাইসেন্স নবায়ন করতে গিয়ে খুন হলেন ব্যবসায়ী
লাইসেন্স নবায়ন করতে গিয়ে খুন হলেন ব্যবসায়ী

নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদ ভবনে ট্রেড লাইসেন্স আনতে গিয়ে খুন হলেন এক ব্যবসায়ী। বুধবার (২ জুলাই) বিকেল ৩ ঘটিকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন