নাটোরের লালপুরে স্ত্রীকে ভিডিও কলে রেখে আলামিন বিশ্বাস পলাশ (৩৮) নামে এক গ্রাম পুলিশ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) দিনগত রাত ৩টার দিকে উপজেলার উত্তর লালপুর গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। নিহত পলাশ ওই গ্রামের বাসিন্দা। তিনি লালপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পলাশের সঙ্গে তার দ্বিতীয় স্ত্রীর দাম্পত্য কলহ চলছিল। কলহের জেরে প্রায় পাঁচ মাস আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যান। মঙ্গলবার দিনগত রাত ৩টার দিকে পলাশ তার দ্বিতীয় স্ত্রীকে ভিডিও কল দেন। কথা বলার একপর্যায়ে তাকে ভিডিও কলে রেখেই নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন তিনি। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সব দলের উদ্দেশে জামায়াত আমিরের বার্তা
সব দলের উদ্দেশে জামায়াত আমিরের বার্তা

ফ্যাসিবাদবিরোধী পক্ষগুলোকে নতুন বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক Read more

মধ্যরাতে উত্তাল কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, কমপ্লিট শাটডাউন ঘোষণা
মধ্যরাতে উত্তাল কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, কমপ্লিট শাটডাউন ঘোষণা

স্থায়ী ক্যাম্পাস নির্মাণ ও কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মধ্যরাতে বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত পৌনে Read more

লঘুচাপ নিম্নচাপে পরিণত, সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
লঘুচাপ নিম্নচাপে পরিণত, সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ উড়িষ্যার উপকূলের অদূরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে Read more

সিংগাইর স্বাস্থ্য কমপ্লেক্সে ঘুষ কেলেঙ্কারি, তদন্ত কমিটি গঠন
সিংগাইর স্বাস্থ্য কমপ্লেক্সে ঘুষ কেলেঙ্কারি, তদন্ত কমিটি গঠন

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী (হিসাব) কামরুল হাসানের বিরুদ্ধে ৩ লাখ টাকা ঘুষ গ্রহণ, প্রতারণা ও অনৈতিক প্রস্তাব Read more

সিরিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ইসরায়েলের হামলা
সিরিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ইসরায়েলের হামলা

সিরিয়ার দামেস্কে প্রেসিডেন্ট প্রাসাদের নিকটবর্তী একটি স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার (০১ মে) রাতে চালানো এই হামলার কথা নিশ্চিত করেছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন