উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। আগামী ২ জুলাই এ বছরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুধবার (২২ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এ রুটিন প্রকাশ করে।রুটিন অনুযায়ী, ২ জুলাই বাংলা প্রথম প্রত্র (আবশ্যিক) পরীক্ষার মাধ্যমে এ বছরের এইচএসসি পরীক্ষা শুরু হবে। আর ৮ আগস্ট শেষ দিনে ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা– ২য় পত্র, শিশু বিকাশ ২য় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। নির্ধারিত দিনে সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা চলবে। আবার দ্বিতীয় শিফটে বিকাল ২টা থেকে ৫টা পর্যন্ত এ পরীক্ষা চলবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার কক্ষে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে।পরীক্ষার্থীদের নির্দেশনায় বলা হয়, প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল, রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ নম্বরের বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষার ক্ষেত্রে সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল (সিকিউ) পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘণ্টা ৩০ মিনিট।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে শিশুসহ নিহত ৩
ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে শিশুসহ নিহত ৩

পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। মঙ্গলবার (৬ মে) রাতে পাকিস্তান ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে।পাকিস্তানের কর্মকর্তাদের বরাতে দ্য গার্ডিয়ান জানিয়েছে, Read more

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৯২৮
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৯২৮

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে Read more

‘বিদায়বেলায় এত ভালোবাসা সবার কপালে থাকে না’
‘বিদায়বেলায় এত ভালোবাসা সবার কপালে থাকে না’

চিরনিদ্রায় শায়িত হয়েছেন বিপ্লবী শহিদ শরিফ ওসমান হাদি। শনিবার (২০ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে বিদ্রোহী কবি কাজী নজরুল Read more

বিএনপি-ছাত্রদল নিয়ে অপপ্রচার: ৬ আইডি ও ২ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ
বিএনপি-ছাত্রদল নিয়ে অপপ্রচার: ৬ আইডি ও ২ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ

বিএনপি ও ছাত্রদলের নামে অপপ্রচার ও অপতথ্য ছড়িয়ে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার দায়ে ছয় ফেসবুক আইডি ও দু’টি ফেসবুক গ্রুপের বিরুদ্ধে Read more

এবার জেন-জি আন্দোলনে উত্তাল পেরু
এবার জেন-জি আন্দোলনে উত্তাল পেরু

এবার জেন-জি আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে লাতিন আমেরিকার দেশ পেরু। দেশটির রাজধানী লিমায় শনিবার (২০ সেপ্টেম্বর) সরকারবিরোধী শত শত বিক্ষোভকারীর Read more

বান্দরবানে মা-মেয়ের মরদেহ উদ্ধার
বান্দরবানে মা-মেয়ের মরদেহ উদ্ধার

বান্দরবান পৌরসভার কানাপাড়া এলাকা থেকে রমেসিং তঞ্চগ্যা (২৮) ও বৃষ্টি মার্মা (৪) নামে মা-মেয়ের দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন