নওগাঁর ধামইরহাট উপজেলায় অতিরিক্ত ভার বহনকারী ১০ চাকার বালুবাহী ওভারলোড ডাম্পার ট্রাকের বেপরোয়া চলাচলে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। সড়ক ধ্বংস, ধুলাবালিতে পরিবেশ দূষণ এবং দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাওয়ায় এসব ট্রাক চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।মঙ্গলবার (২১ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় ফার্শিপাড়া-রাঙ্গামাটি গ্রামীণ সড়কের শালুক কুড়ি (দয়ালের মোড়) এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে নারী-পুরুষ, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ নানান শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, সোহেল রানা, মাওলানা শাহিনুর রহমান, ফরিদুল ইসলাম, খালেকুজ্জামান, জালাল হোসেন প্রমুখ।মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভারী বালুবাহী ট্রাক চলাচলের কারণে এলাকার গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।তারা আরও বলেন, ট্রাক থেকে উড়তে থাকা ধুলাবালিতে আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে। পথচারী, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। অন্যদিকে বেপরোয়া গতিতে চলাচলের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। শিশু ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন অভিভাবকরা।মানববন্ধন থেকে দ্রুত ১০ চাকা বালুবাহী ট্রাক চলাচল বন্ধ, বিকল্প সড়ক ব্যবহারের ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের দাবি জানানো হয়। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন এলাকাবাসী।এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকাবাসীর অভিযোগ ও দাবিগুলো গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।উপজেলা প্রকৌশলী আবদুল হাকিম জানান, এ রাস্তার ধারণ ক্ষমতা সোয়া আট টন ওজন। সেখানে ১০ চাকার ড্রাম ট্রাকের অধিক ওজনের গাড়ির জন্য রাস্তাটি দ্রুত নষ্ট হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় দ্রুত রাস্তাটি সংস্কার করা হবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গণঅভ্যুত্থানে শেখ হাসিনা নিজেই গুলি চালানোর অর্ডার দিয়েছিলেন: নাহিদ ইসলাম
গণঅভ্যুত্থানে শেখ হাসিনা নিজেই গুলি চালানোর অর্ডার দিয়েছিলেন: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, ২০২৪ সালে একটা রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন ঘটেছিল। Read more

যৌতুক হিসেবে পুত্রবধূর কিডনি চাইলেন শ্বশুর-শাশুড়ি
যৌতুক হিসেবে পুত্রবধূর কিডনি চাইলেন শ্বশুর-শাশুড়ি

যৌতুক হিসেবে প্রকাশ্য কিংবা গোপনে হাতঘড়ি, আসবাবপত্র, মোটরবাইক, টাকা-গয়না, এসিসহ নানা জিনিস নেওয়া হচ্ছে। এবার সামনে এলো চমকপ্রদ এক তথ্য। Read more

ফুলবাড়ীতে ৩২ কেজি গাঁজাসহ গ্রেফতার ১
ফুলবাড়ীতে ৩২ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩২ কেজি গাঁজাসহ এক মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক কারবারি শাহিন আলম Read more

ধোঁয়াশায় ঘেরা সাত কলেজের ভবিষ্যৎ, বাড়ছে জটিলতা
ধোঁয়াশায় ঘেরা সাত কলেজের ভবিষ্যৎ, বাড়ছে জটিলতা

রাজধানীর সাত সরকারি কলেজের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কলেজগুলো নিয়ে বিশ্ববিদ্যালয় গঠন করার ঘোষণা দিলেও এবার তা বাস্তবায়ন করা Read more

প্রতিমা বিসর্জন সময় নদীতে পড়ে নিখোঁজের একদিন পর কিশোরের মরদেহ উদ্ধার
প্রতিমা বিসর্জন সময় নদীতে পড়ে নিখোঁজের একদিন পর কিশোরের মরদেহ উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে প্রতিমা বিসর্জন সময় নদীতে পড়ে নিখোঁজের একদিন পর রনি চন্দ্র পাল (১৬) নামে এক কিশোরের মরদেহ Read more

লক্ষ্মীপুরে জামায়াত–বিএনপির সংঘর্ষে পাল্টাপাল্টি মামলা
লক্ষ্মীপুরে জামায়াত–বিএনপির সংঘর্ষে পাল্টাপাল্টি মামলা

লক্ষ্মীপুরে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। এতে জামায়াতের মামলায় ১৭০ জন এবং বিএনপির মামলায় ২১৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন