মুন্সিগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সদর উপজেলার খাল ইস্ট ও ইসলামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।এসময় তিনি জানান, সরকার নির্ধারিত প্রতি এলপিজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৯শ ৪০ টাকা। তবে খাল ইস্ট এলাকার শেখ মোহাম্মদ এন্টারপ্রাইজ প্রতিটি সিলিন্ডার ২ হাজার ৫০ টাকায় এবং ইসলামপুর এলাকার মাদবর এন্টারপ্রাইজ ২ হাজার টাকায় বিক্রি করছিল।ফলে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেওয়ার অপরাধে শেখ মোহাম্মদ এন্টারপ্রাইজের মালিক লিটন শেখকে ৩ হাজার টাকা এবং মাদবর এন্টারপ্রাইজের মালিক মো. সেলিমকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে উপস্থিত ছিলেন জেলা স্যানিটারি পরিদর্শক মো. জামাল উদ্দিন মোল্লা এবং মুন্সিগঞ্জ ব্যাটালিয়ন আনসারের একটি দল।সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন, জনস্বার্থে ও বাজারে মূল্য স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের নির্দেশনায় এ ধরনের মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে চলবে। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভবিষ্যতে আপনাদের জনপ্রতিনিধি যেন সৎ ও শিক্ষিত হয়: ডা. লিটন
ভবিষ্যতে আপনাদের জনপ্রতিনিধি যেন সৎ ও শিক্ষিত হয়: ডা. লিটন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আগামী সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ডা: মাহাবুবুর Read more

জীবননগরে ২৫ বছর ধরে ‘ভূতুড়ে’ সার ডিলার!
জীবননগরে ২৫ বছর ধরে ‘ভূতুড়ে’ সার ডিলার!

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে কাগজে-কলমে থাকা ‘ভূতুড়ে’ বিসিআইসি সার ডিলারদের বহাল রেখে প্রকৃত ব্যবসায়ীদের বঞ্চিত করার Read more

ইরানিদের অটল থাকার আহ্বান আয়াতুল্লাহ খামেনির
ইরানিদের অটল থাকার আহ্বান আয়াতুল্লাহ খামেনির

ইসরাইলের আগ্রাসনে মুখে ভয় না পেয়ে অটল থাকতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।এক্স হ্যান্ডলে দেওয়া Read more

কুড়িগ্রামে পুলিশের হাতে কামড় দিয়ে আসামিকে নিয়ে গেল আ.লীগের কর্মীরা
কুড়িগ্রামে পুলিশের হাতে কামড় দিয়ে আসামিকে নিয়ে গেল আ.লীগের কর্মীরা

কুড়িগ্রামে বিশেষ অভিযান চালাতে গেলে পুলিশের ওপর হামলা ও আটক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এতে পুলিশের ছয় সদস্য আহত Read more

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবি (স.)
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবি (স.)

জগতের প্রতিটি মুমিন-মুসলমানের সব আবেগ-অনুরাগ প্রাণোত্সারিত ভালোবাসা আর উচ্ছ্বাসে একাকার হওয়া প্রাণ-মন-মনন আকুল করা দিন আজ। উত্সবের রোশনাইঘেরা বারোই রবিউল Read more

হাইকমিশনে গিয়ে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
হাইকমিশনে গিয়ে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন