গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিকে মুক্ত করা এবং সেখানে জাহাজ চলাচল স্বাভাবিক করার উপায় বের করতে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বৈঠকে বসছে প্রায় ৩০টিরও অধিক সংখ্যক দেশ। ফ্রান্স এবং যুক্তরাজ্যের উদ্যোগে আজ বুধবার থেকে শুরু হচ্ছে ২ দিনের এই বৈঠক।উচ্চপর্যায়ের এই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে অংশগ্রহণকারী দেশগুলোর সামরিক পরিকল্পনাবিদ, প্রতিরক্ষামন্ত্রী এবং সেনা কর্মকর্তাদের। গত সপ্তাহে এক ডজনেরও বেশি দেশ জানিয়েছে যে, পরিস্থিতি অনুকূলে থাকলে তারা হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিরাপদ ও সুরক্ষিত রাখতে ব্রিটেন ও ফ্রান্সের নেতৃত্বাধীন একটি আন্তর্জাতিক মিশনে যোগ দিতে ইচ্ছুক।ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাছ্যের প্রায় ৫০টি দেশ হরমুজ ইস্যুতে যুক্তরাজ্য-ফ্রান্স নেতৃত্ত্বাধীন প্রস্তাবিত আন্তর্জাতিক মিশনের সদস্য হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।ইরান যুদ্ধে ইউরোপীয় মিত্ররা যুক্তরাষ্ট্রকে সমর্থনে ‘এগিয়ে না আসায়’ ব্যাপক ক্ষুব্ধ প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি বলেছেন, তার আর মিত্রের প্রয়োজন নেই। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই বক্তব্য পোস্ট করার পর গত সপ্তাহে ওয়াশিংটনকে বার্তা দিতে একটি অনলাইন ভিডিও কনফারেন্সের আয়োজন করে যুক্তরাজ্য ও ফ্রান্স এবং সেখানে যোগ দেয় প্রায় ৫০টি দেশ। সেই কনফারেন্সেই বৈঠকের সিদ্ধান্ত হয়।  ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতেও এ বিষয়টি উল্লেখ করে বলা হয়েছে, গত সপ্তাহের ভিডিও কনফারেন্সের ফলাফল হলো লন্ডনের এই বৈঠক।পৃথক এক বিবৃতিতে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেছেন, “আমাদের এই দু’দিন ব্যাপী বৈঠকের প্রধান উদ্দেশ্য ও কাজ হলো, হরমুজে জাহাজ চলাচলের স্বাধীনতা রক্ষা করা এবং একটি স্থায়ী যুদ্ধবিরতিকে সমর্থনের জন্য কূটনৈতিক ঐকমত্যকে একটি যৌথ পরিকল্পনায় রূপান্তর করা।”গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল অনেকাংশে হ্রাস পেয়েছে। ফলে সরবরাহ সংকটে ভুগছে জ্বালানি পণ্যের আন্তর্জাতিক বাজার। বিশ্বের বিভিন্ন দেশে ইতোমধ্যে জ্বালানি সংকট দেখা দিয়েছে।সূত্র : রয়টার্সএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের শ্রীনগরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছে এবং পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) ভোররাত ও Read more

ট্রাম্পের প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতি পর্যালোচনা করবে হামাস
ট্রাম্পের প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতি পর্যালোচনা করবে হামাস

গাজায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতির বিষয়টি গভীর ভাবে পর্যালোচনার কথা জানিয়েছে হামাস।বুধবার (২ জুলাই) এক প্রতিবেদনে Read more

কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি বৈঠকে জামায়াত
কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি বৈঠকে জামায়াত

ইসলামী আন্দোলন বাংলাদেশের সংবাদ সম্মেলনের পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।আজ শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় মগবাজার দলটির কেন্দ্রীয় Read more

কে হবে ক্লাব ফুটবলের নতুন রাজা?
কে হবে ক্লাব ফুটবলের নতুন রাজা?

পর্দা নামতে যাচ্ছে নতুন আঙ্গিকে প্রথমবারের মতো আয়োজিত ফিফা ক্লাব বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রে জমজমাট এই আয়োজনের ৬২টি ম্যাচ শেষে এখন অপেক্ষা Read more

১৭ বছর বিদেশে লুকিয়ে থাকা লোকেরাই গুপ্ত’: মিয়া গোলাম পরওয়ার
১৭ বছর বিদেশে লুকিয়ে থাকা লোকেরাই গুপ্ত’: মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রদলকে হায়নার মতো শিক্ষার্থীদের উপর লেলিয়ে দেয়া হচ্ছে। সরকার Read more

ডাকসু নির্বাচন নিয়ে রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে হল প্রভোস্টদের বৈঠক
ডাকসু নির্বাচন নিয়ে রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে হল প্রভোস্টদের বৈঠক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ এর প্রস্তুতির অংশ হিসেবে রিটার্নিং কর্মকর্তাগণ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন