কোনো প্রথাগত অনুষ্ঠান নয়, বরং মানবতা আর সমতার এক জীবন্ত উদাহরণ তৈরি হলো গাজীপুরে। এক পরিচ্ছন্নতাকর্মীর মা-হারা এতিম কন্যার বিয়েতে উপস্থিত হয়ে প্রশংসায় ভাসছেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া।মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় গাজীপুরের জয়দেবপুর শায়লা কমিউনিটি সেন্টারে এই বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হরিজন (সুইপার) সম্প্রদায়ের এই বিয়ের আয়োজন যেন মুহূর্তেই রূপ নেয় আবেগঘন এক মিলনমেলায়। প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের একজন কর্মকর্তার এমন অপ্রত্যাশিত উপস্থিতিতে খুশিতে ভেসে যান স্থানীয় মানুষজন। কনে প্রীতি রানী বাসফোর এক সংগ্রামী পরিবারের মেয়ে । তার বাবা রতন বাসফোর দীর্ঘদিন ধরে গাজীপুর সিটি করপোরেশনে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করছেন। মা সীমা রানি বাসফোর, যিনি প্রয়াত, তিনিও একই পেশায় নিয়োজিত ছিলেন। প্রতিকূলতার মাঝেও মেয়েকে শিক্ষিত করে তুলেছেন তারা। বর্তমানে প্রীতি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী।—একটি উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছেন। এই আয়োজন শুধু একটি বিয়ে নয়, এটি ছিল সামাজিক বিভেদ ভুলে একসাথে এগিয়ে যাওয়ার বার্তা। হরিজন সম্প্রদায়, যারা দীর্ঘদিন ধরে অবহেলা ও বৈষম্যের শিকার, তাদের পাশে দাঁড়িয়ে জেলা প্রশাসকের এই উদ্যোগ নতুন আশার আলো দেখিয়েছে।এ বিষয়ে জেলা প্রশাসক বলেন আমাদের সংবিধান সকল মানুষকে সমান মর্যাদা দিয়েছে। ধর্ম, বর্ণ বা পেশা নির্বিশেষে আমরা সবাই সমান। সমাজের প্রতিটি মানুষকে সম্মান করা আমাদের দায়িত্ব। কোনো পেশাই ছোট নয় এই বিশ্বাসই আমরা ছড়িয়ে দিতে চাই। এলাকাবাসী বলছেন এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সমতা ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

রাজধানীর মিরপুরে মিরপুরের রূপনগরে একটি গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে Read more

বাফুফের ধোঁকায় আর কত ঠকবেন নারী ফুটবলাররা!
বাফুফের ধোঁকায় আর কত ঠকবেন নারী ফুটবলাররা!

এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে বাঘা বাঘা দলকে হারিয়ে টুর্নামেন্টের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এটি বাংলাদেশ Read more

শ্রীনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শনে শিল্প উপদেষ্টা
শ্রীনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শনে শিল্প উপদেষ্টা

মুন্সীগঞ্জের শ্রীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।শুক্রবার (১৬ মে) দুপুর Read more

এসএসসি পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা
এসএসসি পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা

আগামী ২১ এপ্রিল থেকে শুরু হবে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের Read more

নানার বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে মামাতো-ফুফাতো বোনের মৃত্যু
নানার বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে মামাতো-ফুফাতো বোনের মৃত্যু

​কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো Read more

ইরানে হামলা না করতে নেতানিয়াহুকে সতর্ক করলেন ট্রাম্প
ইরানে হামলা না করতে নেতানিয়াহুকে সতর্ক করলেন ট্রাম্প

ইরানে আক্রমণ না করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন