টাঙ্গাইল মির্জাপুরে এক রাতে ৩ বাড়ি থেকে ৬টি গরু চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১এপ্রিল) রাতে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের গায়রাবেতিল গ্রামের বাবুরচালা পাড়ায় এই চুরির ঘটনা ঘটে।গরুর মালিকরা হলেন, তোফায়েল, প্রবাসী শওকত হোসেন এবং শিপন মিয়া। প্রত্যেকের বাড়ি থেকে একটি করে দুধেল গাভী ও একটি বাছুর চুরি হয়েছে। মোট ৬টি গরু। গরুর মালিকরা জানান, মঙ্গলবার রাত ৩টার দিকে চোরের দল বাড়ির গোয়ালের তালা কেটে গরুগুলো চুরি করে নিয়ে যায়। পরে ভোরে ফজরের নামাজের সময় লোকজন উঠে গোয়াল ঘরের দরজা খোলা ও গরু চুরির ঘটনা দেখতে পান। গরু চুরির ঘটনার পর এলাকায় কৃষক ও খামারিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী প্রবাসী শওকত হোসেনের ছেলে নাদিমুল ইসলাম বলেন, আমরা অনেক কষ্ট করে গরুগুলো লালন-পালন করেছি। এক রাতেই সব শেষ হয়ে গেল। এই ঘটনায় আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি।মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এ বিষয়ে কোন অভিযোগ পাইনি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আপনার ফোনে অ্যাপসগুলো থাকলে এখনই ডিলিট করুন
আপনার ফোনে অ্যাপসগুলো থাকলে এখনই ডিলিট করুন

বিশ্বব্যাপী স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এক গুরুতর সতর্কবার্তা দিয়েছে সাইবার নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান সাইবেল। প্রতিষ্ঠানটি সম্প্রতি এমন কিছু বিপজ্জনক অ্যাপের তালিকা Read more

উরফিকে দেখে ভক্তদের মধ্যে আতঙ্ক, কী ঘটেছিল আসলে?
উরফিকে দেখে ভক্তদের মধ্যে আতঙ্ক, কী ঘটেছিল আসলে?

সাহসী ও বিতর্কিত ফ্যাশন স্টেটমেন্টের জন্য প্রায়ই আলোচনায় থাকা উরফি জাভেদ এবার ভিন্ন কারণে সংবাদের শিরোনামে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে Read more

চট্টগ্রামে মালবাহী ট্রেনে ট্রাকের ধাক্কা
চট্টগ্রামে মালবাহী ট্রেনে ট্রাকের ধাক্কা

চট্টগ্রামের সাগরিকা এলাকায় মালবাহী একটি ট্রেনে ধাক্কা দিয়েছে চালবোঝাই একটি ট্রাক। এতে দুমড়ে-মুচড়ে গেছে ট্রাক, লাইনচ্যুত হয়েছে ট্রেন। দুর্ঘটনার ফলে Read more

ইরানের নেতৃত্বে নতুন সমীকরণ, আড়ালে থেকে বার্তা দিচ্ছেন মোজতবা খামেনি
ইরানের নেতৃত্বে নতুন সমীকরণ, আড়ালে থেকে বার্তা দিচ্ছেন মোজতবা খামেনি

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথমবারের মতো ইরানের কুদস ফোর্সের প্রধান কমান্ডার ইসমাইল কানির একটি বিবৃতি ইরানি Read more

পুঠিয়ায় সেমাই ও বেকারিতে প্রশাসনের অভিযান, জরিমানা ও পণ্য ধ্বংস
পুঠিয়ায় সেমাই ও বেকারিতে প্রশাসনের অভিযান, জরিমানা ও পণ্য ধ্বংস

পবিত্র রমজান মাসে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে রাজশাহীর পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকায় একটি সেমাই ও বেকারি কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা Read more

তেল চুরির অভিযোগে সাজা: রংপুরে ট্যাংকলরী শ্রমিকদের অনির্দিষ্ট কর্মবিরতি
তেল চুরির অভিযোগে সাজা: রংপুরে ট্যাংকলরী শ্রমিকদের অনির্দিষ্ট কর্মবিরতি

নীলফামারীতে জ্বালানি তেল চুরির অভিযোগে তিন শ্রমিককে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়ার প্রতিবাদে রংপুর বিভাগের আট জেলায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন