কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের ধাক্কায় আব্দুল্লাহ হামজা ও মোমেন মিয়ার নামের দুইজন মোটরসাইকেল আরোহী মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ২১ এপ্রিল বিকালে সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর উপরে ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।এসময় মোটরসাইকেল আরোহী নিপু মিয়ার নামের আরেকজন গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় ট্রাক জব্দসহ চালক পারভেজ মিয়া (৩২)কে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ। এতথ্য নিশ্চিত করেছেন হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমকার চৌধুরী। নিহত আব্দুল্লাহ হামজা পৌর শহরের চণ্ডিবের শওকত আলী মোল্লা বাড়ির দুলাল মিয়ার ছেলে ও নিহত মোমেন মিয়া পলতাকান্দা এলাকার কালাম মিয়ার ছেলে। হাইওয়ে থানা পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, দাওয়াত খেতে আব্দুল্লাহ, মোমিন ও নিপু মোটরসাইকেল যুগে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যাচ্ছিলো। তারা তিনজনই মৎস ব্যবসার সাথে জড়িত। যাওয়ার পথে সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর ভৈরব প্রান্তে মোটরসাইকেলটিকে একটি দ্রুতগামী ট্রাক পিছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে তিনজনই ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থার অবণতি দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে  প্রেরণ করেন।মৎস ব্যবসায়ী ফনি বুশন বলেন, একটি দাওয়াতে আশুগঞ্জে যাচ্ছিলো তারা তিনজন। যাওয়ার পথে ট্রাকটি পিছন দিক থেকে মোটরসাইকেল ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তিনজনকে প্রথমে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আব্দুল্লাহ ও মোমেন মৃত্যু বরণ করে। আব্দুল্লাহর দুই ছেলে ও এক মেয়ে জনক। ভৈরব মৎস আড়তে আল্লাহ ভরসা নামে মাছের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে৷ এদিকে নিহত মোমেন মিয়া দুই মেয়ে এক ছেলে রয়েছে। মোমেন মৎস আড়ত থেকে বিভিন্ন প্রজাতির মাছ সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানের বিক্রি করতো। এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমকার চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাক জব্দসহ চালক পারভেজ মিয়াকে আটক করে থানা আনা হয়েছে। ট্রাক ও মোটরসাইকেল দ্রুত গতিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের দিকে যাচ্ছিলো। ট্রাকটি মোটরসাইকেলে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। আহতরা চিকিৎসা নিতে ঢাকায় গিয়েছিল। আব্দুল্লাহ ও মোমেন নামে দুইজন পথিমধ্যে নিহত হয়েছে। নিপু মিয়া নামে আরেক আরোহী ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁদাবাজদের লাল কার্ড দেখাবো: এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী
চাঁদাবাজদের লাল কার্ড দেখাবো: এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী

"এখনো দেশের বিভিন্ন জায়গায় চাঁদাবাজদের আধিপত্য রয়ে গেছে। বান্দরবানে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে চাঁদাবাজ রয়েছে। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, চাঁদাবাজি Read more

১০ বছর পালিয়ে থাকার পর আত্মসমর্পণ করলেন হত্যা মামলার আসামি
১০ বছর পালিয়ে থাকার পর আত্মসমর্পণ করলেন হত্যা মামলার আসামি

চুয়াডাঙ্গায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজা থেকে বাঁচতে সাড়ে ১০ বছর পলাতক থাকার পর অবশেষে আদালতে আত্মসমর্পন করেছে এক আসামি। আত্মসমর্পণের Read more

“কারা ক্ষমতার ভাগ বাঁটোয়ারা করতে চাইছে, সে বিষয়ে অন্যদিন বলবো”
“কারা ক্ষমতার ভাগ বাঁটোয়ারা করতে চাইছে, সে বিষয়ে অন্যদিন বলবো”

কারা ক্ষমতার ভাগ বাঁটোয়ারা করতে চাইছে, গোষ্ঠী স্বার্থ রক্ষা করতে চাইছে, সে বিষয়ে অন্যদিন বলবো। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক Read more

ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান জানাল ফ্রান্সসহ পশ্চিমা ১৫ দেশ
ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান জানাল ফ্রান্সসহ পশ্চিমা ১৫ দেশ

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে বিশ্বের অন্যান্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্সসহ অন্তত ১৫টি পশ্চিমা দেশ। নিউইয়র্কে বিশ্বের ১৫টি Read more

বাংলাদেশের পোস্টাল ব্যালট নিউইয়র্কের পোস্ট অফিসের গুদামে
বাংলাদেশের পোস্টাল ব্যালট নিউইয়র্কের পোস্ট অফিসের গুদামে

বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের হাজারো পোস্টাল ব্যালট পেপার যুক্তরাষ্ট্রের গুদামে পড়ে থাকতে দেখা গেছে। বিলির অযোগ্য আখ্যায়িত করে তা রাখা Read more

সন্তানকে বাঁচাতে মায়ের আকুতি, প্রয়োজন ৭০ হাজার টাকার
সন্তানকে বাঁচাতে মায়ের আকুতি, প্রয়োজন ৭০ হাজার টাকার

এখন শিশু নাজমুল (১০) আর বিছানা ছেড়ে উঠতে পারছে না। গেলো দুই দিন আগেও সে তার মায়ের কোলে ভর দিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন