‎সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে মোঃ রফিকুল ইসলাম (৫৫) নামে এক রেল কর্মচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে রেলওয়ে কর্মচারী ও রেললাইনে কাজ করার সময় উপজেলার বাড়বকুণ্ড রেল স্টেশন এলাকায় মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯ টার দিকে চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনের কাটা পড়ে নিহত হয়। নিহত রফিকুল ইসলাম মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ঘোড়ামারা গ্রামের মৃত আমীর হোসেনের পুত্র।‎স্থানীয় ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম রেললাইনে মেরামতের কাজ করছিলেন। তিনি যেই রেল লাইনে কাজ করছিল সেই লাইনে মালবাহী ট্রেন আসার কারণে ডাউন লাইনে সরে যায়। কিন্তু সেই মুহূর্তে চট্টগ্রাম মূখি লাইনে অসাবধানতাবশত  মেঘনা এক্সপ্রেস ট্রেনের কাটা পড়ে। এতে তার মাথা ও দুই পা থেতলে যায়। যার কারণে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।‎উপজেলার বাড়বকুণ্ড রেলস্টেশনের মাস্টার রাজ কুমার রায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল বেলা রফিকুলসহ কয়েকজন ওয়েম্যান রেললাইনের পাথর ঠিক করার সময় অসাবধানতাবশত রফিকুল নামের ওই ওয়েম্যান মেঘনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন।‎সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই রাশেদ রানা বলেন, রেল লাইনে মেরামতের কাজ করছিলেন রফিকুল ইসলাম। এ সময় দুই লাইনে ট্রেন আসার কারণে অসাবধানতাবশত চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন। পরিবার ও স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে নিহতের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আবারও আলোচনায় দেবীগঞ্জ, অন্ধকারে ছড়ানো আওয়ামী লীগের লিফলেট ঘিরে উদ্বেগ
আবারও আলোচনায় দেবীগঞ্জ, অন্ধকারে ছড়ানো আওয়ামী লীগের লিফলেট ঘিরে উদ্বেগ

পঞ্চগড়ের দেবীগঞ্জে রাতের আঁধারে একাধিক স্থানে আওয়ামী লীগের লিফলেট ফেলে গেছে। কে বা কারা এইসব লিফলেট ফেলে গেছে সে বিষয়ে Read more

ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড
ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে তোশাখানা-২ মামলায় ১৭ বছর করে কারাদণ্ড Read more

‘ইরানিদের শান্তিপূর্ণ বিক্ষোভকে সহিংস করেছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল’
‘ইরানিদের শান্তিপূর্ণ বিক্ষোভকে সহিংস করেছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল’

ইরানের সাধারণ জনগণের ‘শান্তিপূর্ণ আন্দোলন’ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সহিংস করেছে বলে অভিযোগ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। তবে যুক্তরাষ্ট্র Read more

নেপালে লুট করা জিনিস কেনা বা বিক্রির বিরুদ্ধে সতর্কতা জারি
নেপালে লুট করা জিনিস কেনা বা বিক্রির বিরুদ্ধে সতর্কতা জারি

জনসাধারণকে ৮-৯ সেপ্টেম্বর প্রতিবাদ বিক্ষোভের সময় লুট হওয়া যেকোনো জিনিস কেনা বা বিক্রি না করার জন্য সতর্কতা জারি করেছে নেপাল Read more

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম আটক
কনটেন্ট ক্রিয়েটর ফাহিম আটক

রাজধানীর মিরপুর থেকে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে আটক করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) শাহ আলী থানা পুলিশ তাকে হেফাজতে Read more

সিরাজদিখানে জরাজীর্ণ শিল্পকলা একাডেমীর অডিটোরিয়াম
সিরাজদিখানে জরাজীর্ণ শিল্পকলা একাডেমীর অডিটোরিয়াম

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা পরিষদে অবস্থিত শিল্পকলার একমাত্র অডিটোরিয়াম বা কমিউনিটি সেন্টারটি বর্তমানে চরম জরাজীর্ণ অবস্থায় রয়েছে। দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন