মানিকগঞ্জের সিংগাইরে এসএসসি পরীক্ষাকেন্দ্রে আকস্মিক পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তার হঠাৎ উপস্থিতিতে কেন্দ্র সংশ্লিষ্টদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১১টার দিকে তিনি উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয় ও শাহরাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় চলমান এসএসসি পরীক্ষার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী বিভিন্ন পরীক্ষা কক্ষ ঘুরে দেখেন। তিনি পরীক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও নকলমুক্ত পরিস্থিতি নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।জয়মন্টপ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২ শিক্ষার্থীকে খাতা দেখে লেখার চেষ্টা করতে দেখা গেলে তিনি তাৎক্ষণিকভাবে তাদের উত্তরপত্র জব্দ করেন। পরে সতর্ক করে খাতা ফিরিয়ে দেন।এ সময় তিনি কেন্দ্র সচিব, শিক্ষক ও দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপি, সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় সিংগাইর উপজেলার ৫টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৫৪০ জন। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দক্ষিণ কোরিয়ায় বৃষ্টি ও ভূমিধসে ১৪ জনের প্রাণহানি
দক্ষিণ কোরিয়ায় বৃষ্টি ও ভূমিধসে ১৪ জনের প্রাণহানি

রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এরপর সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।রোববার (২০ Read more

বিজয়ের মধ্য রাতেও কিশোরগঞ্জে কুয়াশায় ভিজছে লাল-সবুজের পতাকা
বিজয়ের মধ্য রাতেও কিশোরগঞ্জে কুয়াশায় ভিজছে লাল-সবুজের পতাকা

দিনের আলো ফুরিয়ে আকাশে অন্ধকার নেমে এসেছে অনেক আগেই। ঘড়ির সময়ও বলে দিচ্ছে তারিখেরও বদল হয়েছে। মাঝরাত তখন ২টা ছুঁই Read more

আলফাডাঙ্গায় বিস্ফোরক মামলায় ২১ আ.লীগ নেতাকর্মী কারাগারে
আলফাডাঙ্গায় বিস্ফোরক মামলায় ২১ আ.লীগ নেতাকর্মী কারাগারে

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপি কর্মীর বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় আওয়ামী লীগের ২১ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর Read more

মাগুরায় সমাজসেবা কর্মীর মরদেহ উদ্ধার
মাগুরায় সমাজসেবা কর্মীর মরদেহ উদ্ধার

মাগুরার মহম্মদপুরে সমাজসেবা কর্মী পাপিয়া দত্ত (৩৫) নামে একজনের রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার (২৫ মে) রাত দশটার দিকে সরকারি বাসভবনে প্রমোট Read more

ম্যানসিটি, লিভারপুলের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (২০ ডিসেম্বর)
ম্যানসিটি, লিভারপুলের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (২০ ডিসেম্বর)

অ্যাশেজ টেস্টের গুরুত্বপূর্ণ দিনের খেলা আজ। লিভারপুল, ম্যানসিটি ও রিয়াল মাদ্রিদ নামবে নিজেদের লিগে ভিন্ন ম্যাচে।ক্রিকেটমাউন্ট মঙ্গানুই টেস্ট, ৩য় দিননিউজিল্যান্ড-ওয়েস্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন