চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়, ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে ঢাকা মহানগরীর ১২৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এসএসসি ও সমমান পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের কেন্দ্রে যাতায়াত নির্বিঘ্ন করাসহ ঢাকা মহানগরের সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখার লক্ষ্যে নগরবাসী ও যানবাহন চালকদের নিম্নবর্ণিত নির্দেশনাগুলো মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো:১) পরীক্ষার্থীবৃন্দ যথেষ্ট সময় নিয়ে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশে রওনা হবেন। ২) যেসব পরীক্ষার্থী ব্যক্তিগত যানবাহনে কেন্দ্রে আসবেন, তারা পরীক্ষাকেন্দ্রের সম্মুখে নামার পরিবর্তে কম ব্যস্ত ও নিকটবর্তী স্থানে নেমে পরীক্ষাকেন্দ্রে হেঁটে আসবেন। পরবর্তীতে পরীক্ষা শেষে ফেরার সময়ও কেন্দ্র থেকে হেঁটে গিয়ে নিকটবর্তী ও কম ব্যস্ত কোনো স্থান থেকে গাড়িতে উঠবেন।৩) কোনো যানবাহন কোনোভাবেই পরীক্ষাকেন্দ্রের নিকটবর্তী সড়কে পার্কিং করে রাখা যাবে না। (পার্কিং করলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)।৪) অভিভাবকদের পরীক্ষাকেন্দ্রের আশপাশের সড়কে অবস্থান না করার জন্য অনুরোধ করা যাচ্ছে। (অভিভাবকদের সড়কে অবস্থান করে যান চলাচল বিঘ্ন করা সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী অর্থদণ্ডযোগ্য অপরাধ)। ৫) পরীক্ষার্থীদের কেন্দ্রে আসা-যাওয়ার সুবিধার্থে পরীক্ষা শুরুর আড়াই ঘণ্টা আগে পরীক্ষার্থী ব্যতীত অন্য সব যাত্রী জরুরি প্রয়োজন ছাড়া পরীক্ষাকেন্দ্র সংলগ্ন সড়কগুলো যথাসম্ভব পরিহার করে চলবেন।৬) ইতোমধ্যে পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ব্যতীত অন্যদের অবস্থান নিষিদ্ধ করা হয়েছে বিধায় পরীক্ষাকেন্দ্রের আশপাশে অবস্থান করবেন না।ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স-এর ২৮ ও ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ আদেশ ২১ এপ্রিল ২০২৬ থেকে পরীক্ষা চলাকালীন প্রতিদিন কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের কেন্দ্রে যাতায়াত নির্বিঘ্ন করাসহ মহানগরীর সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে এসব বিষয়ে সবার সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফেসবুকে ভোট চাওয়ায় জামালপুর-২ আসনের বিএনপি প্রার্থীকে শোকজ
ফেসবুকে ভোট চাওয়ায় জামালপুর-২ আসনের বিএনপি প্রার্থীকে শোকজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান মাহমুদ বাবু এবং তার মেয়ে নাশিদা শাফিয়া Read more

সুন্দরবনে জেলেকে ধরে নিয়ে গেলো কুমির
সুন্দরবনে জেলেকে ধরে নিয়ে গেলো কুমির

সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে কুমিরের আক্রমণ শিকার হয়েছেন সুব্রত মণ্ডল (৩২) নামের এক জেলে। তার সন্ধানে সেখানে অভিযান চালানো চলছে।মঙ্গলবার Read more

পদত্যাগ করলেন মোহামেডান চেয়ারম্যান
পদত্যাগ করলেন মোহামেডান চেয়ারম্যান

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (ফুটবল) ২০২৪-২৫ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান। এ জয়ে দীর্ঘ ২২ বছরের অচলায়তন ভেঙেছে দলটি। শিরোপা জেতার পর Read more

শেখ হাসিনাকে অব্যাহতি দেয়ার আবেদন স্টেট ডিফেন্সের, শুনানি হতে পারে আজ
শেখ হাসিনাকে অব্যাহতি দেয়ার আবেদন স্টেট ডিফেন্সের, শুনানি হতে পারে আজ

এ সংক্রান্ত বিষয়ে আজই সোমবার (৭ জুলাই) শুনানি হতে পারে বলে জানিয়েছেন স্টেট ডিফেন্স আইনজীবী আমির হোসেন। জুলাই-আগস্টে সারাদেশে হত্যাকাণ্ডের ঘটনায় Read more

আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ সূচি প্রকাশ করল কনমেবল
আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ সূচি প্রকাশ করল কনমেবল

দীর্ঘ বিরতির পর ২০২২ সালে প্রথমবারের মতো ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নদের নিয়ে আয়োজিত হয়েছিল ‘ফিনালিসিমা’। যেখানে ইতালিকে হারিয়ে শিরোপা Read more

পানিও নেই, আছে মৃত্যুভয়- যুদ্ধবিধ্বস্ত গাজায় যেভাবে কাজ করছেন সাংবাদিকরা
পানিও নেই, আছে মৃত্যুভয়- যুদ্ধবিধ্বস্ত গাজায় যেভাবে কাজ করছেন সাংবাদিকরা

ইসরায়েলের হামলায় ২০২৩ সাল থেকে এখন পর্যন্ত গাজায় দুই শতাধিক সাংবাদিক মারা গেছেন। চারজন সাংবাদিক বিবিসিকে বর্ণনা দিয়েছেন যে হাসপাতালের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন