আজ মঙ্গলবার (২১ এপ্রিল) দেশব্যাপী চলছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। সকাল ১০টা থেকে একযোগে সারাদেশের সব কেন্দ্রে এই পরীক্ষা শুরু শেষ হবে দুপুর ১টায়। পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত। এর আগে, গতকাল সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা উপলক্ষে সংবাদ সম্মেলনে  শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, পরীক্ষার ৬০ দিনের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করা হবে। শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষায় এ বছর অপরাধ ঠেকাতে কঠোর নজরদারি রাখা হবে। কোনোভাবে পরীক্ষার ক্ষতিসাধন করার চেষ্টা হলে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবার খাতা মূল্যায়নে মানবিক নম্বর দেওয়ার নির্দেশনা নেই এবং উত্তরপত্রের ভিত্তিতেই মূল্যায়ন হবে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রের মাধ্যমে এসএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে এবার। ৯টি শিক্ষা বোর্ডের অধীনে ১৪ লাখ ১৮ হাজার ৩১৮ জন ছাত্র-ছাত্রী অংশ নিতে যাচ্ছেন এবারের এসএসসি পরীক্ষায়। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৬৭ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৭ লাখ ৫১ হাজার ৯৩ জন।  এছাড়া, মাদরাসা বোর্ডের অধীনে দাখিলে অংশ নিতে যাচ্ছেন ৩ লাখ ৩ হাজার ২৮৬ জন মোট শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১ লাখ ৬১ হাজার ৪৯১ জন ও ছাত্রী ১ লাখ ৪২ হাজার ৭৯৫ জন। মোট পরীক্ষা কেন্দ্র ৭৪২টি। সেইসঙ্গে কারিগরি বোর্ডের অধীনে এসএসসিতে অংশ নিতে যাচ্ছেন ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১ লাখ ১ হাজার ৫০৯ জন এবং ছাত্রী ৩৩ হাজার ১৫১ জন। কারিগরি বোর্ডে মোট কেন্দ্র ৬৫৩টি। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এসএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে
এসএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশ করা হবে৷ দুপুর ২টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীন Read more

বাংলাদেশ ও মিয়ানমার উভয়ের সম্মতি চায় জাতিসংঘ
বাংলাদেশ ও মিয়ানমার উভয়ের সম্মতি চায় জাতিসংঘ

মানবিক করিডোর করে মিয়ানমারের রাখাইন রাজ্যে বাংলাদেশ হয়ে মানবিক সহায়তা পৌঁছাতে গেলে জাতিসংঘকে বাংলাদেশ ও মিয়ানমার সরকারের অনুমতির প্রয়োজন। এটি Read more

চাকসু নির্বাচনে ৪০০ ব্যালটে স্বাক্ষর না থাকার অভিযোগ
চাকসু নির্বাচনে ৪০০ ব্যালটে স্বাক্ষর না থাকার অভিযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে ব্যবসায় প্রশাসন অনুষদ কেন্দ্রে নির্বাচন কর্মকর্তার স্বাক্ষর ছাড়া অন্তত Read more

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত, আহত ৭
চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত, আহত ৭

চুয়াডাঙ্গায় ট্রাক ও ব্যাটারিচালিত ইজিবাইক সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় ইজিবাইক চালকসহ একই পরিবারের ৬ সদস্য আহত হয়েছেন।বুধবার (১০ Read more

চট্টগ্রামে কালুরঘাট সেতুতে দুর্ঘটনা: নিহত ৩
চট্টগ্রামে কালুরঘাট সেতুতে দুর্ঘটনা: নিহত ৩

চট্টগ্রামের কালুরঘাট সেতুতে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে গেছে। এতে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। Read more

হাদির খুনিদের ফিরিয়ে না দেয়া পর্যন্ত ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে: সারজিস
হাদির খুনিদের ফিরিয়ে না দেয়া পর্যন্ত ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে: সারজিস

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন