ভোলার দৌলতখানে উপজেলায় অবৈধ পরিবহকালে মেঘনা নদীতে অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে ৪ হাজার লিটার পেট্রোল জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিন জোন।সোমবার (২০ এপ্রিল) রাতে উপজেলার চৌকিঘাট সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে ওই তেল জব্দ করা হয়। কোস্টগার্ড জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান চালানো হয়। এ সময় একটি ট্রলার তল্লাশি করে ৪ হাজার ৪০০ লিটার পেট্রোল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫ লাখ ৯৪ হাজার টাকা। তবে এসময় কাউকে আটক করা যায়নি। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।কোস্টগার্ড আরও জানায়, জব্দকৃত তেলের বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এমআর-২
Source: সময়ের কন্ঠস্বর
