যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চুক্তিতে রাজি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরোপিত বন্দর অবরোধ তুলে নেবে না। তিনি দাবি করেন, এই অবরোধ ইরানের অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি করছে। সোমবার ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আরও বলেন, ইরান প্রতিদিন প্রায় ৫০ কোটি ডলার ক্ষতির মুখে পড়ছে, যা দেশটির জন্য অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে।ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন বুধবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি শেষ হতে চলেছে, কিন্তু পাকিস্তানে দ্বিতীয় দফা শান্তি আলোচনা অনুষ্ঠিত হবে কিনা, তা নিয়ে কোনো নিশ্চয়তা নেই।এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে ফোনালাপে বলেন, যুক্তরাষ্ট্রের ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ কূটনৈতিক প্রক্রিয়ার বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তিনি জানান, ইরান পরিস্থিতির সব দিক বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নেবে।কূটনৈতিক সূত্রগুলো বলছে, ইরান আলোচনায় আগ্রহী হলেও তারা দুর্বল অবস্থান থেকে কোনো সমঝোতায় যেতে চায় না। অন্যদিকে হরমুজ প্রণালিতে সম্ভাব্য উত্তেজনা দুই পক্ষের জন্যই বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে।অন্যদিকে হরমুজ প্রণালিতে ইরানের জাহাজে মার্কিন হামলার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে ইরান। তারা প্রণালিতে তাদের শাসন রক্ষার প্রতিশ্রুতি দিচ্ছে। কিন্তু কোনো ধরনের প্রতিশোধমূলক ব্যবস্থা দেখা যাচ্ছে না। এর কারণ হলো সেনাবাহিনী বলছে,পতাকাবাহী জাহাজগুলোতে অনেক পরিবার ও বেসামরিক নাগরিক রয়েছেন।ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ গালিবফ বলেছেন, দেশটি কোনোভাবেই ‘হুমকির’ পরিবেশে আলোচনা করবে না। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ট্রাম্পের নীতিকে লক্ষ্য করে তীব্র সমালোচনা করেন।গালিবফ অভিযোগ করেন, ট্রাম্প অবরোধ আরোপ এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের মাধ্যমে আলোচনার টেবিলকে চাপ প্রয়োগের মাধ্যমে ‘আত্মসমর্পণের টেবিলে’ পরিণত করতে চাইছেন।তিনি বলেন, আমরা হুমকির ছায়ায় আলোচনা গ্রহণ করি না। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, গত দুই সপ্তাহে যুদ্ধক্ষেত্রে নতুন কৌশল ও সক্ষমতা উন্মোচনের প্রস্তুতি নেওয়া হয়েছে।সূত্র : আল জাজিরাএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘অনির্দিষ্টকালের জন্য’ ভেনেজুয়েলার তেল নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র
‘অনির্দিষ্টকালের জন্য’ ভেনেজুয়েলার তেল নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও বলেছেন, এখন থেকে অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার তেল উত্তোলন ও বিক্রয় সংক্রান্ত Read more

ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোলে আটকা ৩৬ গার্মেন্টস পণ্যের ট্রাক
ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোলে আটকা ৩৬ গার্মেন্টস পণ্যের ট্রাক

বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, পোশাকসহ প্রায় সাত ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত সরকার। এতে মারাত্মকভাবে বাধাগ্রস্ত Read more

চার বছরে ২০০ বেওয়ারিশ লাশ দাফন করলো বাতিঘর
চার বছরে ২০০ বেওয়ারিশ লাশ দাফন করলো বাতিঘর

বেওয়ারিশ, নামহীন, অচেনা- যাদের মৃত্যুর পরও কেউ দাবি করে না, যাদের জন্য কাঁদে না কোনো আপনজন, তাদের শেষ গন্তব্যে পৌঁছে Read more

সোনার দাম ভরিতে বাড়ল ১৫৬৩ টাকা
সোনার দাম ভরিতে বাড়ল ১৫৬৩ টাকা

দেশের বাজারে বেড়েছে সোনার দাম। এবার প্রতি ভরিতে ভালো মানের সোনা (২২ ক্যারেট) দাম বেড়েছে এক হাজার ৫৬৩ টাকা। এখন Read more

বিমানবন্দরে যাত্রীদের বিদায় জানাতে প্রবেশ করতে পারবেন ২ জন
বিমানবন্দরে যাত্রীদের বিদায় জানাতে প্রবেশ করতে পারবেন ২ জন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের ক্ষেত্রে নতুন নিয়ম জারি করেছে কর্তৃপক্ষ। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে যাত্রীদের বিদায় বা Read more

রাফাল বিতর্কে ভারত-ফ্রান্স দ্বন্দ্ব
রাফাল বিতর্কে ভারত-ফ্রান্স দ্বন্দ্ব

সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগাঁও এলাকায় সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন