ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের প্রভাবে জড়িয়ে পড়েছেন; এমন অভিযোগ নাকচ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ নিয়ে নিজ দলীয় সমর্থকদের একাংশসহ বিভিন্ন মহলের সমালোচনার মুখে পড়ে সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এ বক্তব্য দেন। প্রতিবেদন আল-জাজিরার। ট্রাম্প লিখেছেন, ‘ইসরায়েল আমাকে কখনোই ইরানের সঙ্গে যুদ্ধে যেতে প্ররোচিত করেনি। ৭ অক্টোবরের ঘটনার ফলাফল এবং আমার দীর্ঘদিনের অবস্থান, ‘‘ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পেতে পারে না’’—এই সিদ্ধান্তের পেছনে কাজ করেছে।’তবে হামাসের ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার সঙ্গে ইরানের সরাসরি সম্পৃক্ততার কোনো প্রকাশ্য প্রমাণ নেই। এমনকি ট্রাম্পের নিজ প্রশাসনের গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড মার্চ মাসে কংগ্রেসে সাক্ষ্য দিয়ে বলেছেন, ইরান বর্তমানে পারমাণবিক অস্ত্র তৈরি করছে না।ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিমান হামলা নিয়ে গত আট মাস ধরে ট্রাম্প দাবি করে আসছেন, এসব হামলায় দেশটির পারমাণবিক কর্মসূচি ‘সম্পূর্ণ ধ্বংস’ হয়েছে। সমালোচকদের দাবি, ইরান যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি ছিল না; বরং এই যুদ্ধ ইসরায়েলের স্বার্থই এগিয়ে নিয়েছে এবং এতে মার্কিন জনগণের নিরাপত্তা ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে।যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনিসহ শীর্ষ কর্মকর্তারা এবং শতাধিক বেসামরিক নাগরিক নিহত হন। এর জবাবে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। যার ফলে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যায়।যুক্তরাষ্ট্রে জ্বালানি খরচ বেড়ে মুদ্রাস্ফীতি তীব্র হয়েছে। যুদ্ধের আগে যেখানে প্রতি গ্যালন পেট্রলের দাম ৩ ডলারের কম ছিল, এখন তা ৪ ডলারের ওপরে রয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক সপ্তাহ পরও এই অবস্থা অব্যাহত।এনবিসি নিউজের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, দুই-তৃতীয়াংশ মার্কিন নাগরিক ট্রাম্পের যুদ্ধ পরিচালনা নিয়ে অসন্তুষ্ট। সমালোচকদের অনেকেই মনে করছেন, এই যুদ্ধের পেছনে প্রকৃত প্রভাবক ইসরায়েল, আর ট্রাম্প মূলত দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রভাবেই সিদ্ধান্ত নিচ্ছেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চ্যাটজিপিটি হতে পারে আপনার বন্ধু
চ্যাটজিপিটি হতে পারে আপনার বন্ধু

বর্তমানে যুগে এআইয়ের অনন্য আবিষ্কার চ্যাটজিপিটি। প্রযুক্তির এই আবিষ্কার জীবনকে অনেক সহজ করে তুলেছে। রেসিপি থেকে শুরু করে গণিত সমাধান, Read more

টিকটক ও বাণিজ্য নিয়ে ট্রাম্প-শি ফোনালাপ
টিকটক ও বাণিজ্য নিয়ে ট্রাম্প-শি ফোনালাপ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শুক্রবার ফোনালাপ শুরু করেছেন বলে জানিয়েছে চীনা রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি ও Read more

ব্যাংক ঋণের আদলে ক্ষুদ্রঋণেও চালু হচ্ছে এমএফ-সিআইবি সিস্টেম
ব্যাংক ঋণের আদলে ক্ষুদ্রঋণেও চালু হচ্ছে এমএফ-সিআইবি সিস্টেম

ক্ষুদ্রঋণ খাতে স্বচ্ছতা ও শৃঙ্খলা আনতে দেশে অচিরেই চালু হচ্ছে মাইক্রোফাইন্যান্স ক্রেডিট ইনফরমেশন ব্যুরো- এমএফ-সিআইবি সিস্টেম, যা ব্যাংক ঋণের সিআইবি-এর Read more

ধর্ম বিষয়ে পরীক্ষা দিয়ে কৃষিতে ফেল!
ধর্ম বিষয়ে পরীক্ষা দিয়ে কৃষিতে ফেল!

এবার এসএসসি পরীক্ষায় ধর্ম বিষয়ে পরীক্ষা দিয়ে কৃষিতে ফেল করেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী Read more

ঈদের বন্ধে বাউফলে গণসংযোগে ব্যস্ত নেতারা
ঈদের বন্ধে বাউফলে গণসংযোগে ব্যস্ত নেতারা

ঈদের টানা ১০ দিনের ছুটিতে পটুয়াখালী-২ বাউফল সংসদীয় আসনের মাঠঘাট চষে বেড়াচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা মানুষের দুয়ারে দুয়ারে Read more

শত্রুদের পরাজয়ের আরেকটি ‘তিক্ত স্বাদ’ দিতে প্রস্তুত ইরান: মোজতবা খামেনি
শত্রুদের পরাজয়ের আরেকটি ‘তিক্ত স্বাদ’ দিতে প্রস্তুত ইরান: মোজতবা খামেনি

এবার মার্কিন বাহিনীকে পরাজিত করার জন্য তেহরানের নৌবাহিনী প্রস্তুত রয়েছে বলে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন