পিরোজপুরের কাউখালীতে জাটকা সংরক্ষণে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার অবৈধ চরগড়া জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর নৌ পুলিশের সহযোগিতায়।সোমবার (২০ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার চিরাপাড়া নদী, নাঙ্গলী খাল ও গান্ডতা খালে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ৩৫ হাজার মিটার অবৈধ ১৫ টি  চরগড়া  জাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক মুল্য প্রায় লক্ষাধিক টাকা। উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, জাটকা নিধন রোধে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা কার্যকর করতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের সময় সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে জড়িত না থাকার নির্দেশ দেওয়া হয়।কাউখালী উপজেলা মৎস্য অফিসার মোঃ হাফিজুর রহমান জানান, জব্দকৃত জালগুলো উপজেলা নির্বাহী অফিসার স্যারের নির্দেশনায় জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে। জাটকা সংরক্ষণ করা গেলে ভবিষ্যতে ইলিশ উৎপাদন বৃদ্ধি পাবে। তাই জাটকা নিধন বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে মদপানে মেডিকেল ছাত্রীর মৃত্যু
ঝিনাইদহে মদপানে মেডিকেল ছাত্রীর মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপায় দুর্গাপূজা উপলক্ষে নানা বাড়ি বেড়াতে এসে মদ্যপানে নন্দিনী রানী সরকার (২০) নামের এক মেডিক্যাল কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার (৫ Read more

৮০০ কর্মী-স্বেচ্ছাসেবী নিয়ে ধানমন্ডিতে মশক নিধন অভিযান
৮০০ কর্মী-স্বেচ্ছাসেবী নিয়ে ধানমন্ডিতে মশক নিধন অভিযান

রাজধানীর ধানমন্ডিতে প্রায় ৮০০ কর্মী-স্বেচ্ছাসেবীর সমন্বয়ে মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।শুক্রবার (২৫ Read more

যাত্রীদের স্বস্তিতে পিরোজপুরে পরিবহন নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত
যাত্রীদের স্বস্তিতে পিরোজপুরে পরিবহন নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত

অতিরিক্ত ভাড়া আদায় যাত্রী ভোগান্তি রোধে পিরোজপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করছে জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন ও বিআরটিএ-এর Read more

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের এমডিসহ ৭ জনের বিরুদ্ধে ঝিনাইদহে মামলা
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের এমডিসহ ৭ জনের বিরুদ্ধে ঝিনাইদহে মামলা

প্রতারণা ও চেক জালিয়াতিসহ নানা অভিযোগে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ও সিইও, ডেপুটি জেনারেল ম্যানেজার, শাখা ব্যবস্থাপকসহ ৭ Read more

হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার এক অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন