হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (হাবিপ্রবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে সময়ের কণ্ঠস্বর’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তালহা হাসান ও সাধারণ সম্পাদক পদে দৈনিক নয়া দিগন্ত’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোঃ রাফিউল হুদা নির্বাচিত হয়েছেন।রবিবার (১৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অবস্থিত সাংবাদিক সমিতির কার্যালয়ে বিকেল ৪ টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৫ টায় শেষ হয়। ভোট গ্রহণ শেষে বিশ্ববিদ্যালয়ের ২ হলের মারামারির ফলে ভোট গণনা স্থগিত করা হয় এবং সোমবার (২০শে এপ্রিল) ভোট গণনা শেষে বিকেল ৪ টায় প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রপরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস.এম এমদাদুল হাসান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।এসময় সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বিবদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ নওশের ওয়ান, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক খাদেমুল ইসলাম ৷ নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১১টি পদে ২৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে স্বশরীরে ২০ জন ও পোস্টাল ব্যালটে ৩ জন ভোট দেন।অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি দৈনিক মানবকণ্ঠ’র মোঃ হায়দার আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাব’র শাহরিয়ার স্বর্ণব, সাংগঠনিক সম্পাদক দৈনিক আমার দেশ’র কামরুল হাসান, দপ্তর সম্পাদক পাবলিকিয়ান টুডে’র মোঃ আরাফাত ইসলাম, অর্থ সম্পাদক দৈনিক গণকণ্ঠে’র সারোয়ার আলম রিজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক অভিযাত্রা.কম এর সাইয়্যেদুল ইসলাম সরকার ছোয়াদ। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সংবাদ২৪৭ এর মো: আব্দুল্লাহিল শাফী, সময় জার্নাল’র মোঃ বাঁধন হোসাইন, সারাদেশ প্রতিদিন’র মোঃ রিয়াদুল হাসান৷ ফলাফল ঘোষণা শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এস.এম এমদাদুল হাসান নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, “হাবিপ্রবি সাংবাদিক সমিতি সবসময় গণতান্ত্রিক চর্চায় বিশ্বাসী। দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় আমরা আনন্দিত। আশা করি, নতুন নেতৃত্ব ঐক্যবদ্ধভাবে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে।”এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর হেফাজতে বিএনপি নেতা ডাবলুর মৃত্যুর অভিযোগ
চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর হেফাজতে বিএনপি নেতা ডাবলুর মৃত্যুর অভিযোগ

চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু (৪৮) সেনাবাহিনীর হেফাজতে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছেন বলে জানা গেছে। সোমবার (১২ Read more

মাইলস্টোনে ছুটি আরও ৩ দিন বাড়ল
মাইলস্টোনে ছুটি আরও ৩ দিন বাড়ল

তৃতীয় দফায় আরও তিনদিন ছুটি ঘোষণা করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। আগামী রবিবার (৩ আগস্ট) খুলবে প্রতিষ্ঠানটি।সোমবার (২৮ জুলাই) বিকালে Read more

ভূঞাপুরে যুবলীগ নেতা পাকের আলী গ্রেফতার
ভূঞাপুরে যুবলীগ নেতা পাকের আলী গ্রেফতার

টাঙ্গাইলের মির্জাপুর থানায় দায়ের করা নাশকতা মামলায় ভূঞাপুর উপজেলা যুবলীগের নেতা পাকের আলীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া যুবলীগ নেতা পাকের Read more

তদন্তে ‘শেষবারের মতো’ ছয় মাস সময় দিলেন হাইকোর্ট
তদন্তে ‘শেষবারের মতো’ ছয় মাস সময় দিলেন হাইকোর্ট

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে বিভিন্ন এজেন্সির অভিজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সকে আরও Read more

ভারতে বহুতল ভবন ধসে ১৫ জনের প্রাণহানি
ভারতে বহুতল ভবন ধসে ১৫ জনের প্রাণহানি

ভারতের মহারাষ্ট্রের পালঘর জেলার বিরার শহরে চারতলা একটি আবাসিক ভবন ধসে ১৫ জনের মৃত্যু হয়েছে। বুধবার রাত ১২টার কিছু পরেই Read more

নাগরিকত্ব নিয়ে মিথ্যা বলেছেন টিউলিপ
নাগরিকত্ব নিয়ে মিথ্যা বলেছেন টিউলিপ

ব্রিটিশ লেবার এমপি টিউলিপ সিদ্দিকের অনুপস্থিতিতেই বাংলাদেশে তার বিরুদ্ধে একটি দুর্নীতির মামলা বিচারাধীন। অতীতে তিনি বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন