ভোলায় হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান কর্মসূচির আওতায় ২ লাখ ৮৮ হাজার ৯শ ২২ জন শিশুকে টিকা প্রদান করা হবে। এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে জেলার স্বাস্থ্য বিভাগ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।সোমবার (২০ এপ্রিল) দুপুরে সিভিল সার্জন হল রুমে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মনিরুল ইসলাম। এরআগে, একই দিন সকালে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের একটি কমিউনিটি ক্লিনিকে হাম- রুবেলা প্রতিরোধ টিকা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান।প্রেস ব্রিফিংয়ে সিভিল সার্জন জানান, টিকাদান কার্যক্রম পরিচালনার জন্য জেলায় ১ হাজার ৬ শ ৯০টি টিকা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে দায়িত্ব পালন করবেন ২৩৮ জন টিকাদান কর্মী এবং সহযোগিতায় থাকবেন ৩ হাজার ২ শ ৯০ জন স্বেচ্ছাসেবী। ৫ মাস থেকে শুরু করে ৫৯ মাস বয়সী শিশুদের এসব টিকা দেওয়া হবে।তিনি আরও জানান, ১১ দিন ব্যাপী হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন চলবে। এরমধ্যে কমিউনিটি ক্লিনিকগুলোতে সপ্তাহে ৪ দিন করে মোট ৮ দিন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ৩ দিনব্যাপী টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। এসময় হাম ও রুবেলা প্রতিরোধে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার গ্রেফতার সাবেক সিইসি হাবিবুল আউয়াল
এবার গ্রেফতার সাবেক সিইসি হাবিবুল আউয়াল

সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতার করা হয়েছে। তাকে এখন ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। পুলিশের একটি সূত্র যুগান্তরকে Read more

নোয়াখালীতে করোনায় বৃদ্ধের মৃত্যু
নোয়াখালীতে করোনায় বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে জেবল হক (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (০২ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন Read more

নওগাঁতে জাল সনদ ব্যবহার করে চাকরি, দুই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু
নওগাঁতে জাল সনদ ব্যবহার করে চাকরি, দুই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু

নওগাঁর নিয়ামতপুর উপজেলার বীরজোয়ান উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষকের বিরুদ্ধে ভুয়া শিক্ষক নিবন্ধন সনদ ব্যবহার করে দীর্ঘদিন চাকরি করার গুরুতর অভিযোগ Read more

ঢাকাগামী যমুনা এক্সপ্রেস বিমানবন্দর স্টেশনের কাছে লাইনচ্যুত
ঢাকাগামী যমুনা এক্সপ্রেস বিমানবন্দর স্টেশনের কাছে লাইনচ্যুত

তারাকান্দি থেকে ছেড়ে আসা আন্তঃনগর যমুনা এক্সপ্রেস (৭৪৬) ট্রেনের একটি কোচ লাইনচ্যুত হয়েছে। ফলে একটি লাইন বন্ধ থাকায় ঢাকাগামী ট্রেনগুলোর Read more

গাজীপুরে টুংটাং শব্দে মুখর কামার পল্লী
গাজীপুরে টুংটাং শব্দে মুখর কামার পল্লী

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে গাজীপুরের কাশিমপুরসহ বিভিন্ন উপজেলায় ব্যস্ততা বেড়েছে কামার পল্লীতে। হাতুড়ি পেটানো টুং টাং শব্দে এখন মুখর Read more

মেট্রো রেলে ঝাঁকুনি, কারওয়ান বাজার-আগারগাঁও রুটে চলাচল বন্ধ
মেট্রো রেলে ঝাঁকুনি, কারওয়ান বাজার-আগারগাঁও রুটে চলাচল বন্ধ

কারিগরি ত্রুটির কারণে কারওয়ান বাজার থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার (২৯ অক্টোবর) রাত ৯টা ১০ মিনিটে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন