মোংলায় ইজিবাইকের ধাক্কায় সানজিদা আক্তার শিমু (১১) এর মৃত্যু হয়েছে। সে সরকারি টি এ ফারুক স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় পৌর ১নং ওয়ার্ডের হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্নে নিজ বাড়ির সামনের রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত সানজিদা আক্তার শিমু ওই এলাকার শামীম হাওলাদারের মেয়ে।হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ আসমা খানম জানান, সকালে শিমু স্কুলে যাবে, এজন্য ওর মা ওকে ডিম আনতে বলে, ডিম কেনার জন্য দোকানে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ইজিবাইক তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ এখনো খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গুচ্ছ ভর্তি পরীক্ষায় ‘প্রক্সি’ জালিয়াতি: নজরুল বিশ্ববিদ্যালয়ে আটক ৩
গুচ্ছ ভর্তি পরীক্ষায় ‘প্রক্সি’ জালিয়াতি: নজরুল বিশ্ববিদ্যালয়ে  আটক ৩

গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রক্সি জালিয়াতির অভিযোগে তিনজনকে আটক করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন।বৃহস্পতিবার (৭ আগস্ট) কম্পিউটার সায়েন্স Read more

চুলার ধোঁয়া নিয়ে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে হত্যার অভিযোগ
চুলার ধোঁয়া নিয়ে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় মাটির চুলায় রান্না করার ধোঁয়া নিয়ে তর্ক বিতর্কের জের ধরে বড় ভাই ও ভাতিজার মারধরে মনির হোসেন নামে (৩৫) Read more

আলোচনায় না এলে ভয়াবহ পরিণতির মুখে পড়বে ইরান: ট্রাম্প
আলোচনায় না এলে ভয়াবহ পরিণতির মুখে পড়বে ইরান: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আলোচনায় না এলে ‘ভয়াবহ পরিণতির’ মুখোমুখি হবে ইরান। তিনি ইরানের সাবেক সর্বোচ্চ নেতাকে ‘পাগল’ বলেও Read more

আবরার ফাহাদ হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ: মৃত্যুদণ্ড ২০, যাবজ্জীবন পাঁচ
আবরার ফাহাদ হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ: মৃত্যুদণ্ড ২০, যাবজ্জীবন পাঁচ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে ১৩১ পৃষ্ঠার Read more

ভোলায় নিহত ৪ জনের বাড়িতে চলছে শোকের মাতম
ভোলায় নিহত ৪ জনের বাড়িতে চলছে শোকের মাতম

ঘনকুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে দুই যাত্রীবাহী লঞ্চে সংঘর্ষের ঘটনায় এক নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের ভোলার বাড়িতে চলছে শোকের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন