ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির সাম্প্রতিক মিসাইল হামলার জবাবে দেশটিতে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। এমন উত্তেজনাকর পরিস্থিতিতে ফের ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে হুতিরা। সোমবার (২৯ সেপ্টেম্বর) টাইমস অব ইসরায়েলের খবরে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, কিছুক্ষণ আগে ইয়েমেনের হুতিদের ইসরায়েলে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ)।এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো আঘাত বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে টাইমস অব ইসরায়েল বলেছে, ঘটনার সময় মধ্য ইসরায়েল এবং দক্ষিণ পশ্চিম তীরের বেশ কয়েকটি বসতিতে সাইরেন বেজে ওঠে।ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিরা ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে বারবার আক্রমণ করে আসছে। গোষ্ঠীটি জানায়, তারা গাজার সমর্থনে এবং হামাস ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের চলমান হামলা ও আগ্রাসনের জবাবে এমন প্রতিক্রিয়া দেখিয়ে আসছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাজ্যে পাচারকৃত অর্থ ফেরত আনতে পারবে অন্তর্বর্তী সরকার?
যুক্তরাজ্যে পাচারকৃত অর্থ ফেরত আনতে পারবে অন্তর্বর্তী সরকার?

অর্থনীতিবিদদের অনেকে বলছেন, বিগত শাসনামলে বিদেশে পাচারকৃত অর্থের একটা বড় অংশই পাচার হয়েছে যুক্তরাজ্যে। যে কারণে প্রধান উপদেষ্টার এই সফরকে Read more

উত্তরার আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপ, পুলিশের অভিযানেও বন্ধ হচ্ছে না অসামাজিক ব্যবসা
উত্তরার আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপ, পুলিশের অভিযানেও বন্ধ হচ্ছে না অসামাজিক ব্যবসা

রাজধানীর উত্তরার আবাসিক হোটেলগুলোতে অনৈতিক কার্যকলাপ ঠেকাতে পুলিশ অব্যাহতভাবে অভিযান চালাচ্ছে। নিয়মিত গ্রেফতার ও মামলার পরেও কয়েক দিনের মধ্যেই জামিনে Read more

মুমিন জীবনে পবিত্র কোরআনকে প্রাধান্য দেবে যেসব কারণে
মুমিন জীবনে পবিত্র কোরআনকে প্রাধান্য দেবে যেসব কারণে

কোরআনে কারিম মহান আল্লাহর বাণী, জ্ঞানের খনি। কোরআন মাজিদ মানুষকে পরিচালিত করে সঠিক পথে। আল্লাহতায়ালা বলেন, ‘নিশ্চয়ই এ কোরআন সঠিক Read more

ভাঙ্গুড়ায় টানা ছয় দিন পর সূর্যের দেখা, ঝলমলে রোদে জনজীবনে স্বস্তি
ভাঙ্গুড়ায় টানা ছয় দিন পর সূর্যের দেখা, ঝলমলে রোদে জনজীবনে স্বস্তি

টানা ছয় দিন পর সূর্যের দেখা মিলেছে পদ্মা-যমুনা নদীবেষ্টিত উত্তরের জেলা পাবনার ভাঙ্গুড়া উপজেলায়। সকাল সকাল ঝলমলে মিষ্টি রোদে কৃষকসহ Read more

বাগমারায় এনজিও মালিক প্রতারক মামুনুর রশীদ গ্রেফতার
বাগমারায় এনজিও মালিক প্রতারক মামুনুর রশীদ গ্রেফতার

রাজশাহীর বাগমারা উপজেলার ৭নং বাসুপাড়া ইউনিয়নের চিকাবাড়ি বাজারে অবস্থিত এনজিও প্রতিষ্ঠান সেবা ফাউন্ডেশন-এর মালিক মামুনুর রশীদ-কে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, Read more

ভারতে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, বহু হতাহতের আশঙ্কা
ভারতে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, বহু হতাহতের আশঙ্কা

ভারতের গুজরাটের আহমেদাবাদে যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। দেশটির বেসরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ওই বিমানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন