নড়াইলে ‘সব শিশুকে টিকা দিবো, হাম-রুবেলা রোধ করবো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।সোমবার (২০ এপ্রিল) সকালে নড়াইল সিভিল সার্জন অফিসের আয়োজনে নড়াইল সদর হাসপাতালে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের টিকা প্রদানের মাধ্যমে কার্যক্রমের সূচনা করেন নড়াইল -২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. মুস্তাফিজুর রহমান আলেক, নড়াইল পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আহসান মাহমুদ রাসেল।সিভিল সার্জন ডাঃ আব্দুর রশীদ এর সভাপতিত্বে জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আব্দুল গাফফার, ডাক্তার, সাংবাদিকসহ, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগন এ সময় উপস্থিত ছিলেন।জানা গেছে, ২০ এপ্রিল থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন চলবে ১১ কর্মদিবস পর্যন্ত। এ ক্যাম্পেইনের মাধ্যমে জেলার ৬ মাস থেকে ৫ বছর (৫৯ মাস ২৯ দিন ) বয়সী ৭৭ হাজার ৮২২ জন শিশুকে ৯ শত ৬৬টি কেন্দ্রের মাধ্যমে এ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী অভিযানে নারীকে গুলি করে হত্যা
যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী অভিযানে নারীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহরে বড় পরিসরে অভিবাসবিরোধী অভিযানের প্রতিবাদে আন্দোলন চলাকালে গুলি করে এক নারীকে হত্যা করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের Read more

দীর্ঘ ১৭ বছর পর লাল গালিচায় হাঁটলেন অ্যাঞ্জেলিনা জোলি
দীর্ঘ ১৭ বছর পর লাল গালিচায় হাঁটলেন অ্যাঞ্জেলিনা জোলি

স্থানীয় সময় বিকেল ৫টা। লালগালিচা এলাকা তীব্র অপেক্ষায়। চারদিকে শত শত ক্যামেরার চোখ। যে চোখ অপেক্ষায় তাঁর জন্য। নিরাপত্তাবলয়ের বাইরে Read more

চকরিয়ায় ঘরে ঢুকে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, আড়াই লাখ টাকা লুট
চকরিয়ায় ঘরে ঢুকে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, আড়াই লাখ টাকা লুট

কক্সবাজারের চকরিয়ায় নিজের বসতবাড়িতে ঢুকে আব্দুর রহিম (৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। একইসঙ্গে ঘর থেকে লুট করে Read more

‘ছয় হাজার টাকার ওষুধ আমার কাছে ৩৪ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছে’
‘ছয় হাজার টাকার ওষুধ আমার কাছে ৩৪ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছে’

বাংলাদেশে ওষুধের দাম বাড়ছে দফায় দফায়, একইসঙ্গে বিস্তার ঘটছে নকল ও ভেজাল ওষুধের। নানা সমস্যায় স্বাস্থ্য সেবার স্বাস্থ্যহীন অবস্থায় মানুষের Read more

আসন্ন নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফেইক নিউজ : নোবিপ্রবিতে প্রেস সচিব
আসন্ন নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফেইক নিউজ : নোবিপ্রবিতে প্রেস সচিব

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, ১৫ ফেব্রুয়ারির আগে জাতীয় নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফেইক নিউজ। Read more

ইতা‌লির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফর বাতিল
ইতা‌লির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফর বাতিল

বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশে সফর বাতিল করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ইউক্রেন যুদ্ধ নিয়ে চলমান আলোচনা সংক্রান্ত ব্যস্ততার কারণে এশিয়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন