হামের কারণে জরুরি অবস্থা ঘোষণা করার পরিস্থিতি তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘এখন যে অবস্থা, সেটাকে মহামারি বলা যাবে না। হামে প্রথম শিশু মৃত্যুর পর পরই সরকার আইসিইউর ব্যবস্থা করেছে।’আজ সোমবার (২০ এপ্রিল) নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের কার্যক্রম উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অতীত সরকারগুলোর ব্যর্থতার কারণে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। ফ্যাসিস্ট সরকার সব খাতেই লুটপাট করেছে এবং স্বাস্থ্যখাতে কোনো টাকা রেখে যায়নি। আর কোনো ফ্যাসিস্টের জন্ম নিতে দেয়া হবে না।’ স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বর্তমান কিছু মা স্টাইল করে, আর কিছু মা তাদের কর্মব্যস্ততার কারণে তারা বাচ্চাদের ব্রেস্ট ফিডিং করায় না। এটা খুবই খারাপ লক্ষণ। ব্রেস্ট ফিডিংয়ের অভাবে আমাদের বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ও পুষ্টি দিন দিন কমে যাচ্ছে। যার কারণে হামের মতো একটি ভয়াবহ রোগ আমাদেরকে বিব্রত করছে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে হুমকির মুখে ফেলছে। অনেক মায়ের বুক খালি করে নিচ্ছে।’তিনি বলেন, ‘আগামী বাজেটে আপনাদের এমপি ১০০ বেডের হাসপাতাল চেয়েছেন। ইনশাল্লাহ, আমার প্রধানমন্ত্রীর সহযোগিতায় আমি রূপগঞ্জবাসীকে ১০০ বেডের একটি হাসপাতাল উপহার দিয়ে যাব—করে দেব, ইনশাল্লাহ।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আদালতের নির্দেশনা সত্ত্বেও পরীক্ষা বঞ্চিত ২০ শিক্ষার্থী: দায় কার?
আদালতের নির্দেশনা সত্ত্বেও পরীক্ষা বঞ্চিত ২০ শিক্ষার্থী: দায় কার?

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনুমোদন অনুযায়ী ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ‘আনোয়ারা মুজাহিদ নার্সিং কলেজে’ বিএসসি ইন নার্সিং কোর্সে ২০ জন শিক্ষার্থী ভর্তি হন। Read more

তারেক রহমানের সংবর্ধনায় আসতে ১০ রুটে চলবে বিশেষ ট্রেন
তারেক রহমানের সংবর্ধনায় আসতে ১০ রুটে চলবে বিশেষ ট্রেন

আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৭ বছরের বেশি সময় বিদেশে নির্বাসিত থাকার পর তার দেশে Read more

চীন সফর বাতিল, যুক্তরাষ্ট্রে মেক্সিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা
চীন সফর বাতিল, যুক্তরাষ্ট্রে মেক্সিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা

অক্টোবরে চীন সফরে যাওয়ার কথা ছিল আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের। তবে শেষ পর্যন্ত সেই সফর বাতিল করা হয়েছে। দেশটির ক্রীড়া Read more

রাফাল ভূপাতিত বিষয়ে যা বলল ভারতের বিমানবাহিনী
রাফাল ভূপাতিত বিষয়ে যা বলল ভারতের বিমানবাহিনী

রবিবার সন্ধ্যায় ভারতের সামরিক বাহিনীর যৌথ সাংবাদিক সম্মেলনে ‘দ্য হিন্দু’ পত্রিকার তরফে জানতে চাওয়া হয়েছিল, রাফাল-সহ ভারতের একাধিক যুদ্ধবিমান ভূপাতিত Read more

ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে জামায়াত কর্মী নিহত
ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে জামায়াত কর্মী নিহত

‎চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে জামাল (৪৫) নামে জামায়াতে ইসলামীর এক কর্মী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন নাছির (৪৫) নামে এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন