যশোরের শার্শায় শরিফুল ইসলাম (৩৮) নামে এক যুবককে জোরপূর্বক তুলে নিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। গুরুতর আহত ওই যুবক বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার কায়বা ইউনিয়নের রুদ্রপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। ভুক্তভোগী শরিফুল ইসলাম রুদ্রপুর গ্রামের ছাবেদ আলীর ছেলে।জানা গেছে, ভুক্তভোগী শরিফুলের আপন চাচা শুকুর আলী রুপা পাচারের কারবার করতো, শরিফুল ছিলো শুকুর আলীর কর্মচারী। হঠাৎ চাচা শুকুর আলীর ৯ লাখ টাকার রুপা খোয়া যায়, তখন শুকুর আলী শরিফুলকে দায়ী করে। পরে শরিফুল চাচা শুকুর আলীকে সাড়ে ৪ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়ে বিষয়টি মিমাংসা করে নেয়। কিছু দিনপর জানাজানি হয় শরিফুল না রুপা আত্মসাৎ করেছে একই এলাকার আতিকুর নামে এক যুবক। যা আতিকুর নিজেও স্বীকার করেন। এরপর আতিকুর শরিফুলকে ৬ লাখ টাকা দেবে এই মর্মে এক লাখ টাকা নগদ ও ৫ লাখ টাকার একটি ব্যাংক চেক প্রদান করে। পরে চেক নিয়ে ব্যাংকে গেলে একাউন্টে টাকা না থাকাই চেকের ৫ লাখ টাকা উত্তোলন করতে পারিনি শরিফুল। যে কারণে দীর্ঘদিন শরিফুল ও আতিকুরের মধ্যে বিরোধ চলে আসছিল। পরবর্তীতে স্থানীয় আওয়ামী লীগের নেতাদের সহযোগিতায় শরিফুল, আতিকুরের কাছ থেকে আরও ২ লাখ টাকা আদায় করতে সক্ষম হয়।ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের পর থেকে ভুক্তভোগী শরিফুল কিছুদিন এলাকা থেকে পলাতক ছিলো। ঘটনার দিন শরিফুল প্রতিদিনের ন্যায় রাজমিস্ত্রীর কাজে যাচ্ছিল, খবর পেয়ে আতিকুর, রশিদ ও মুকুল লোকজন নিয়ে তাকে জোরপূর্বক রাস্তা থেকে তুলে এনে রুদ্রপুর বাজারে নিয়ে আসে। তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করলে সে টাকা দিতে অস্বীকৃতি  জানায়। টাকা না পেয়ে তাকে বৈদ্যুতিক ঘুটির সাথে বেঁধে হাতুড়ি ও বাঁশের লাটি দিয়ে পিটিয়ে জখম করে মুকুল ও আতিকুর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।আহত শরীফুলের পিতা ছাবেদ আলী বলেন, তার ভাই শুকুর আলী ও ছেলে শরিফুল রুপা চোরাচালানের ব্যবসা করতো, ওই সময় তার ভাইয়ের ৯ লাখ টাকার রূপা আত্মসাত করে অভিযুক্ত আতিকুর। পরে আওয়ামী লীগের লোকজনের মাধ্যমে আতিকুরের কাছ থেকে সেই রুপা আত্মসাতের ৩ লাখ টাকা আদায় করে শরিফুল। এখন নতুন করে ২০ লাখ টাকার দাবিতে তার ছেলে শরিফুলকে তুলে নিয়ে পিটিয়ে জখম করে আতিকুর, মুকুল ও তার সহযোগিরা।অভিযুক্ত আতিয়ারের সাথে একাধিকবার যোগাযোগ করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তার মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, মারপিটের ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেননি, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হান্নান মাসউদকে হত্যার হুমকি: অভিযুক্ত আটক
হান্নান মাসউদকে হত্যার হুমকি: অভিযুক্ত আটক

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আবদুল হান্নান মাসউদকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে মূলহোতা ইসরাত রায়হান অমিকে আটক Read more

দেশের রিজার্ভ বেড়ে ২৭ বিলিয়ন ডলার
দেশের রিজার্ভ বেড়ে ২৭ বিলিয়ন ডলার

দেশে প্রবাসী আয়ের ইতিবাচক ধারায় বাড়ছে বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ। চলতি (এপ্রিল) মাসের মাঝামাঝি দেশের মোট রিজার্ভ বেড়ে প্রায় Read more

যুদ্ধবিরতি উপেক্ষিত, ইসরায়েলি সেনার গুলিতে ৬ ফিলিস্তিনি নিহত
যুদ্ধবিরতি উপেক্ষিত, ইসরায়েলি সেনার গুলিতে ৬ ফিলিস্তিনি নিহত

দখলদার ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতি চুক্তিকে উপেক্ষা করে গাজা সিটির দুটি পৃথক স্থানে গুলি চালিয়ে ছয় ফিলিস্তিনিকে হত্যা করেছে। ইসরায়েল ও Read more

শেরপুরে তাঁবুর নিচে ভ্রাম্যমাণ বইমেলা, পাঠক-দর্শনার্থীদের ভিড়
শেরপুরে তাঁবুর নিচে ভ্রাম্যমাণ বইমেলা, পাঠক-দর্শনার্থীদের ভিড়

বগুড়ার শেরপুর সরকারি ডি.জে মডেল হাইস্কুল খেলার মাঠে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে শুরু হয়েছে তিন Read more

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে এনপিবিসিএল-এ কর্মরত কতিপয় কর্মকর্তা ও কর্মচারী দাবি আদায়ের নামে প্রকল্প এলাকায় বিক্ষোভ-সমাবেশ করে বিশৃংখলা সৃষ্টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন