গাইবান্ধার সাদুল্লাপুরে একসঙ্গে বিষপান করেন প্রেমিক-প্রেমিকা। এ ঘটনায় প্রেমিকা মারা গেলেও হাসপাতালে চিকিৎসাধীন আছেন প্রেমিক।রবিবার (১৯ এপ্রিল) সকালের দিকে সাদুল্লাপুরে এ ঘটনা ঘটে।জানা গেছে, প্রেমিকা মিম আক্তারের (১৯) সঙ্গে পরশ প্রধানের (২১) দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। মৃত মিম আক্তার উপজেলার বনগ্রাম ইউনিয়নের জয়েনপুর গ্রামের শফিউল ইসলামের মেয়ে ও চিকিৎসাধীন পরশ প্রধান একই গ্রামের আব্দুল হামিদ প্রধানের ছেলে।স্থানীয়রা জানান, কয়েক মাস আগে মিমের অন্যত্র বিয়ে হয়। বিয়ের পরও মিমের সঙ্গে পরশের যোগাযোগ ছিল। এরই মধ্যে মিম বাবার বাড়িতে বেড়াতে আসেন। একপর্যায়ে উভয়ের মধ্যে অভিমান সৃষ্টি হয়। এই অভিমান থেকে শুক্রবার (১৭ এপ্রিল) সকালের দিকে দুজনই বিষপান করেন।বিষয়টি স্বজনরা টের পেয়ে মিমকে অসুস্থ অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অপরদিকে রোববার সকালের দিকে পরশ প্রধানকে চিকিৎসার জন্য রংপুরে নেওয়া হয়।সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম বলেন, মিম আক্তার নামের এক নারী হাসপাতালে মারা যান। এরপর সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ সংক্রান্ত একটি অপমৃত্যু মামলা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁদপুরে সাড়ে ৮ হাজার জেলের জন্য বিশেষ খাদ্য সহায়তা
চাঁদপুরে সাড়ে ৮ হাজার জেলের জন্য বিশেষ খাদ্য সহায়তা

জাটকা সংরক্ষণ কর্মসূচিকে আরও কার্যকর করতে চাঁদপুরের জাটকা প্রবণ এলাকায় সাড়ে ৮ হাজার জেলের জন্য বিশেষ খাদ্য সহায়তা প্রদান করছে Read more

কোরবানি হাটের চমক গলাচিপার ‘যুবরাজ’, ওজন ৩৫ মণ, দাম ১২ লাখ
কোরবানি হাটের চমক গলাচিপার ‘যুবরাজ’, ওজন ৩৫ মণ, দাম ১২ লাখ

পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখলা ইউনিয়নের প্রান্তিক খামারি জয়দেব সাহার খামারে লালিত-পালিত ‘যুবরাজ’ এখন ঈদের হাটের অন্যতম আলোচিত নাম। ফ্রিজিয়ান জাতের Read more

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪৫৭ জন
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪৫৭ জন

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মোট ১ হাজার ৪৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।আজ রবিবার (২৭ জুলাই) পুলিশ সদর Read more

সবুজ ধানে দুলছে উখিয়ার গ্রাম, আগামীর স্বপ্ন আঁকছেন কৃষকরা
সবুজ ধানে দুলছে উখিয়ার গ্রাম, আগামীর স্বপ্ন আঁকছেন কৃষকরা

কক্সবাজারের উখিয়ার গ্রামের চারপাশজুড়ে এখন চোখে পড়ছে সবুজের সমারোহ। ফসলি মাঠজুড়ে দুলছে সোনালী ভবিষ্যতের প্রতীক নানা জাতের ধানের চারা। মৌসুমি Read more

চট্টগ্রাম বন্দরে স্ক্যানার সংকট, ব্যবসা-বাণিজ্যে অচলাবস্থার শঙ্কা
চট্টগ্রাম বন্দরে স্ক্যানার সংকট, ব্যবসা-বাণিজ্যে অচলাবস্থার শঙ্কা

বাংলাদেশের প্রধান বাণিজ্যিক প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দর বর্তমানে ভয়াবহ কনটেইনার স্ক্যানার সংকটে ভুগছে। নয়টি স্থাপনকৃত স্ক্যানারের মধ্যে পাঁচটি দীর্ঘদিন ধরে অকার্যকর Read more

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ১২ পুলিশ কর্মকর্তা
পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ১২ পুলিশ কর্মকর্তা

বিসিএস (পুলিশ) ক্যাডারে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি, গ্রেড-২) পদে পদোন্নতি পেয়েছেন ১২ কর্মকর্তা।গত ২২ এপ্রিল জননিরাপত্তা বিভাগের এক স্মারকের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন