নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির প্রতিনিধিদলের সঙ্গে ভ্যান্স পাকিস্তানে যাবেন না বলে জানিয়েছেন তিনি।এর আগে, জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত মাইক ওয়াল্টজ এবং জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট দুজনই ইঙ্গিত দিয়েছিলেন, সোমবার থেকে ইসলামাবাদে শুরু হতে যাওয়া আলোচনা সভায় ভ্যান্স নেতৃত্ব দেবেন।ভ্যান্স কেন যাচ্ছেন না, এমন এক প্রশ্নের জবাবে এবিসি নিউজকে ট্রাম্প বলেছেন, ‌‌‘‘এটি শুধু নিরাপত্তার কারণে। জেডি (ভ্যান্স) চমৎকার মানুষ।’’একই দিনে দেশটির আরেক সংবাদমাধ্যম ফক্স নিউজকে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, শান্তি চুক্তিতে সম্মত হওয়ার জন্য ইরানের সামনে এটিই শেষ সুযোগ।ট্রাম্প বলেন, তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মতো ‘‘একই ভুল’’ করবেন না; যার প্রশাসন ২০১৫ সালে ইরানের সঙ্গে একটি বিস্তৃত পারমাণবিক চুক্তি স্বাক্ষর করেছিল।ইরানকে সতর্ক করে দিয়ে ট্রাম্প বলেন, ‘‘যদি ইরান এই চুক্তিতে সই না করে, তাহলে পুরো দেশটি উড়িয়ে দেওয়া হবে।’’একই দিনে দেশটির আরেক সংবাদমাধ্যম ফক্স নিউজকে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, শান্তি চুক্তিতে সম্মত হওয়ার জন্য ইরানের সামনে এটিই শেষ সুযোগ।এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইশহাক দার রোববার এক ফোনালাপে ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন।এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দুই নেতা সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আলোচনা ও মতবিনিময় করেছেন।এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে  ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় অংশ নিতে সোমবার পাকিস্তানে পৌঁছাবেন মার্কিন মধ্যস্থতাকারীরা।সূত্র: আল জাজিরা।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার, মোবাইলসহ আটক পরীক্ষার্থী
পাবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার, মোবাইলসহ আটক পরীক্ষার্থী

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের সমন্বিত গুচ্ছ পদ্ধতির প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোবাইল ফোনসহ এক Read more

ঢাকায় জাতীয় পার্টি-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, সেনা মোতায়েন
ঢাকায় জাতীয় পার্টি-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, সেনা মোতায়েন

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার Read more

যশোর জেনারেল হাসপাতালে ইন্টার্নের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, হট্টগোল
যশোর জেনারেল হাসপাতালে ইন্টার্নের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, হট্টগোল

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ইন্টার্ন ডাক্তারের ভুল চিকিৎসায় আয়েশা বেগম (৪০) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (৮ আগস্ট) Read more

দুদকের মহাপরিচালক হলেন ২ পুলিশ কর্মকর্তা
দুদকের মহাপরিচালক হলেন ২ পুলিশ কর্মকর্তা

অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) Read more

৩১ জুলাই: নামাজের সময়সূচি
৩১ জুলাই: নামাজের সময়সূচি

বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ ইংরেজি, ১৬ শ্রাবণ ১৪৩২ বাংলা, ৫ সফর ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন