পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের সমন্বিত গুচ্ছ পদ্ধতির প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোবাইল ফোনসহ এক পরীক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টায় অনুষ্ঠিত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় এ ঘটনা ঘটে।অসদুপায় অবলম্বনকারী ওই পরীক্ষার্থীর নাম মো. ইমন। তার রোল নম্বর ১৫২৩৪৯। তিনি রাজশাহী জেলার পুঠিয়া থানার বাসিন্দা।বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর সূত্রে জানা যায়, সকাল ১১টা থেকে পরীক্ষা শুরু হওয়ার পর এক পর্যায়ে হলের দায়িত্বে থাকা এক শিক্ষক ওই শিক্ষার্থীর অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেন। পরে তাকে তল্লাশি করে তার কাছে একটি মোবাইল ফোন পাওয়া যায়। এরপর তাকে পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষে নিয়ে আসা হয়।জানতে চাইলে ওই শিক্ষার্থী বলেন, আমি মোবাইল ফোন নিয়ে আসছিলাম। এটা আমার অপরাধ হয়েছে। আমি ছবি তুলে চ্যাট জিপিটি ব্যবহার করে উত্তর মিলাতে ছেয়েছি। কিন্তু তার আগেই আমাকে ধরে আনা হয়েছে, আমি কিছুই লিখতে পারিনি। আমি স্বীকার করছি যে আমি অপরাধ করেছি, তবে আমাকে ছেড়ে দিলে আমি আর জীবনে এমন কাজ করব না।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুজ্জামান খান বলেন, “পরীক্ষার হলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষার্থীর অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেন। পরে তাকে আটক করে মোবাইল ফোন জব্দ করা হয় এবং তাকে পরীক্ষায় বহিষ্কার করা হয়েছে।”এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আল্লাহর গজবের কারণে হাসিনার বিদায় হয়েছে: কাদের সিদ্দিকী
আল্লাহর গজবের কারণে হাসিনার বিদায় হয়েছে: কাদের সিদ্দিকী

কোটা আন্দোলনের কারণে নয়, বরং আল্লাহর গজবের কারণেই শেখ হাসিনার বিদায় হয়েছে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা Read more

উখিয়ায় বনবিভাগের অভিযান, মাটি পাচারকালে ড্রাম্প ট্রাক জব্দ
উখিয়ায় বনবিভাগের অভিযান, মাটি পাচারকালে ড্রাম্প ট্রাক জব্দ

পাহাড় কেটে মাটি পাচারকালে একটি অবৈধ ডাম্পার গাড়ি জব্দ করেছে কক্সবাজারের দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জ।শুক্রবার ( ২৩ মে ২০২৫ইং) বিকাল Read more

রাতেই প্রতিবন্ধীর বাড়িতে খাদ্যসামগ্রী নিয়ে ছুটে গেলেন ভূঞাপুরের ইউএনও
রাতেই প্রতিবন্ধীর বাড়িতে খাদ্যসামগ্রী নিয়ে ছুটে গেলেন ভূঞাপুরের ইউএনও

ঘড়ির কাঁটায় রাত দেড়টা। কুয়াশা ভেসে বেড়াচ্ছে, চারদিকে নীরবতা, ঘুটঘুটে অন্ধকারে হালকা শীতে শরীর কাঁপছে। এমন নিস্তব্ধতায় জেগে ওঠে দরজার Read more

ঢাকার কাচ্চির স্বাদ মিস করতে চান না জ্যোতির্ময়ী কুণ্ডু
ঢাকার কাচ্চির স্বাদ মিস করতে চান না জ্যোতির্ময়ী কুণ্ডু

প্রথম সিনেমার আনন্দ ভাগ করে নিতে ঢাকায় এসেছেন কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। প্রিন্স সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো ঢালিউড সুপারস্টার শাকিব Read more

বাঘায় পুকুরে বিষ প্রয়োগ, নিঃস্ব ব্যবসায়ী
বাঘায় পুকুরে বিষ প্রয়োগ, নিঃস্ব ব্যবসায়ী

রাজশাহীর বাঘা উপজেলার ধন্দহ গ্রামে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। ফলে আসরাফ আলী নামক এক ব্যবসায়ী নিঃস্ব Read more

এশিয়া কাপ দল নিয়ে সন্তুষ্ট রাজিন সালেহ
এশিয়া কাপ দল নিয়ে সন্তুষ্ট রাজিন সালেহ

এশিয়া কাপের জন্য এরই মধ্যে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এ দলে দীর্ঘ ৩ বছর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন