কুড়িগ্রামের উলিপু‌রে ব্রহ্মপুত্র নদে জাল দিয়ে আট কেজি ওজনের দুটি চিতল মাছ ধরেছেন এক জেলে। রবিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ব্রহ্মপুত্র নদ থেকে মাছ দুটি ধরেন আবু তালেব নামের ওই জেলে।স্থানীয়রা জানান, আবু তালেব নিয়মিত ব্রহ্মপুত্র নদে জাল ফেলে মাছ শিকার করেন। রোববারও তিনি মাছ ধরতে নদে নামেন। আজ জাল দিয়ে দুটি বড় চিতল মাছ ধরতে সক্ষম হন। এর মধ্যে একটি মাছের ওজন ৭ কেজি এবং অপরটির ওজন ৮ কেজি। পরে মাছ দুটি স্থানীয়দের কাছে প্রতি কেজি ১১০০ টাকা দরে বিক্রি করেন তিনি।জেলে আবু তালেব বলেন, আমি নদের গভীর পানিতে জাল ফেলি। পরে অক্সিজেনের মাধ্যমে নদে ডুবে জালের ভিতর থেকে মাছ ধরি। আজ দুইটি বড় চিতল মাছ ধরেছি। পরে এলাকায় বিক্রি করে দিয়েছি।এ বিষয়ে কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম আকন্দ বলেন, জনসচেতনতা বৃদ্ধি, মৎস্য বিধিনিষেধ বাস্তবায়ন এবং মাছের অভয়াশ্রম গড়ে তোলার কারণে মাছের বংশবৃদ্ধি হচ্ছে। আমরা আশা করি, জনসাধারণ আরও সচেতন হলে মাছের প্রজনন ক্ষমতা বাড়বে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শোককে শক্তি বানিয়ে পাকিস্তানকে বিধ্বস্ত করে সিরিজ বাংলাদেশের
শোককে শক্তি বানিয়ে পাকিস্তানকে বিধ্বস্ত করে সিরিজ বাংলাদেশের

শোককে শক্তিতে রূপান্তর করে পাকিস্তানকে দ্বিতীয় টি টোয়েন্টিতে বিধ্বস্ত করে এক ম্যাচ আগেই প্রথমবারের মত টি টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে Read more

নবীনগরে অস্ত্রের মহড়ায় আতঙ্ক সৃষ্টি, যুবক আটক
নবীনগরে অস্ত্রের মহড়ায় আতঙ্ক সৃষ্টি, যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিশেষ অভিযানে দেশীয় তৈরি একটি দুইনলা বন্দুকসহ এক যুবককে আটক করেছে নবীনগর থানা পুলিশ। বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোরে উপজেলার Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ
প্রধান উপদেষ্টার সঙ্গে এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ

এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ওয়াউটার ভ্যান ওয়ার্শ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।মঙ্গলবার (১০ জুন) লন্ডনের একটি হোটেলে Read more

বাঘায় স্বাভাবিক প্রসবে একসঙ্গে তিন কন্যা সন্তান, তিন ঘণ্টা পরই মৃত্যু
বাঘায় স্বাভাবিক প্রসবে একসঙ্গে তিন কন্যা সন্তান, তিন ঘণ্টা পরই মৃত্যু

রাজশাহীর বাঘা উপজেলায় আকলিমা বেগম (২৫) নামে এক নারী একসঙ্গে তিন কন্যা সন্তান জন্ম দিয়েছেন স্বাভাবিক প্রসবের মাধ্যমে। সোমবার (৮ সেপ্টেম্বর) Read more

ঢাবিতে আন্তঃহল দাবা ও ক্যারম প্রতিযোগিতা শুরু
ঢাবিতে আন্তঃহল দাবা ও ক্যারম প্রতিযোগিতা শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ৫ দিনব্যাপী ‘আন্তঃহল দাবা ও ক্যারম প্রতিযোগিতা শুরু হয়েছে। সোমবার (২৩ জুন) বিশ্ববিদ্যালয় জিমনেসিয়ামে শুরু হওয়া ওই Read more

প্রকাশ্যে নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, বললেন দেশ ছেড়ে পালাব না
প্রকাশ্যে নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, বললেন দেশ ছেড়ে পালাব না

চলতি মাসে জেন-জির আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। তবে ক্ষমতাচ্যুত হওয়ার এক মাস না পেরুতেই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন