নরসিংদীর রায়পুরা উপজেলার সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেন নিজ কার্যালয়ে বহিরাগতদের হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় রায়পুরা থানায় তিনি লিখিত অভিযোগ দিয়েছেন।রবিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে কলেজ চলাকালীন একদল বহিরাগত সন্ত্রাসী ক্যাম্পাসে প্রবেশ করে অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেনকে লাঞ্ছিত করেন বলে তিনি নিজেই জানিয়েছেন।এ ঘটনার পর রায়পুরা থানায় জলিল, জুয়েল, আতিক, মিল্লাত ভুঁইয়া ও হাসনাত ভুঁইয়াসহ অজ্ঞাত পরিচয় আরও ১০-১৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেনের অভিযোগ, তিনি সকালে কলেজে গিয়ে দাপ্তরিক কাজ শুরু করেন। এ সময় হঠাৎ একদল চিহ্নিত বহিরাগত সন্ত্রাসী ক্যাম্পাসে ঢুকে তার কক্ষে প্রবেশ করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।এক পর্যায়ে হামলাকারীরা তার ওপর হামলা চালিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং টেনে-হিঁচড়ে অফিসের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে।এ সময় কলেজের অন‍্যান‍্য শিক্ষক ও কর্মচারীরা এগিয়ে গেলে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিয়ে ক্যাম্পাস ত্যাগ করে বলে তার অভিযোগ।রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান,” ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই উক্ত কলেজ ক্যাম্পাসে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানের পাঞ্জাবে ব্যাপক বন্যা, ১৫ জনের মৃত্যু
পাকিস্তানের পাঞ্জাবে ব্যাপক বন্যা, ১৫ জনের মৃত্যু

পাকিস্তানের তিন নদীর পানি বিপজ্জনকমাত্রায় বৃদ্ধির ফলে দেশেটির সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাবে পানিবন্দি হয়ে পড়েছেন ৬ লাখেরও বেশি মানুষ। বন্যায় Read more

দক্ষিণ আফ্রিকায় মদের বারে সন্ত্রাসীদের হামলা নিহত ৯, আহত ১০
দক্ষিণ আফ্রিকায় মদের বারে সন্ত্রাসীদের হামলা নিহত ৯, আহত ১০

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের বেকারসডাল এলাকায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রোববার (২১ ডিসেম্বর) ভোররাতে একটি বারে অজ্ঞাত বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে অন্তত ৯ Read more

পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি, পুত্রবধূ আটক
পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি, পুত্রবধূ আটক

হবিগঞ্জের নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি হয়েছেন শাশুড়ি ফেরদৌসী ইসলাম চৌধুরী (৫৩)। হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ পুত্রবধূ তামান্না আক্তারকে (২২) Read more

পুতিনের সঙ্গে বৈঠক ‘অত্যন্ত ফলপ্রসূ’ হয়েছে: ট্রাম্প
পুতিনের সঙ্গে বৈঠক ‘অত্যন্ত ফলপ্রসূ’ হয়েছে: ট্রাম্প

ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় তিন ঘণ্টার বৈঠকের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাদের বৈঠক Read more

রাজমিস্ত্রি থেকে কোটিপতি নূর আলী
রাজমিস্ত্রি থেকে কোটিপতি নূর আলী

দরিদ্র পরিবারের সন্তান নূর আলী (৪৭)। করতেন রাজমিস্ত্রির কাজ। জমিজমা ছিল না তেমন। বাবাও ছিলেন দিনমজুর। বাড়ি বলতে ছিল আধাপাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন