পিরোজপুরের কাউখালী উপজেলায় পল্লী বিদ্যুতের কোনো জোনাল অফিস না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় গ্রাহকরা। বিদ্যুৎ সংযোগ, বিল সংক্রান্ত জটিলতা কিংবা লাইন সমস্যার সমাধানের জন্য গ্রাহকদের দূরবর্তী অফিসে যেতে হচ্ছে, ফলে সময় ও অর্থ—দুইয়েরই অপচয় হচ্ছে।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হাজারো গ্রাহক বিদ্যুৎসেবা পেলেও প্রয়োজনীয় সেবা গ্রহণের জন্য নির্দিষ্ট কোনো জোনাল অফিস না থাকায় তাদের নির্ভর করতে হচ্ছে পিরোজপুর জেলার হুলারহাট জোনাল অফিসে ওপর। এতে করে ছোটখাটো সমস্যার সমাধান করতেও দিন পার হয়ে যাচ্ছে।ভুক্তভোগী একাধিক গ্রাহক জানান, বিদ্যুৎ বিল সংশোধন, নতুন সংযোগ বা মিটার সংক্রান্ত যেকোনো কাজে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। অনেক সময় অফিসে গিয়ে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ফিরে আসতে হয়। এতে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়ছে।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে কাউখালী উপজেলায় একটি পল্লী বিদ্যুতের জোনাল অফিস স্থাপন করা হোক, যাতে তারা সহজেই প্রয়োজনীয় সেবা পেতে পারেন এবং ভোগান্তি থেকে মুক্তি পান।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রধান উপদেষ্টাকে ফোন করে শোক জানালেন জাতিসংঘ মহাসচিব
প্রধান উপদেষ্টাকে ফোন করে শোক জানালেন জাতিসংঘ মহাসচিব

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বৈঠক শুরু
প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বৈঠক শুরু

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ শুক্রবার টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন।জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই Read more

মির্জাপুরে অপারেশন অসম্পূর্ণ রেখে রেফার্ড করা প্রসূতির জ্ঞান ফিরেছে
মির্জাপুরে অপারেশন অসম্পূর্ণ রেখে রেফার্ড করা প্রসূতির জ্ঞান ফিরেছে

টাঙ্গাইলের মির্জাপুরে একটি বেসরকারি ক্লিনিকে অপারেশন সম্পন্ন না করে রেফার্ড করা সেই প্রসূতির জ্ঞান ফিরেছে। বুধবার (২৫ মার্চ) সকাল ৭টার Read more

ইসরায়েলি হামলায় কুর্দস ফোর্সের কমান্ডার নিহত
ইসরায়েলি হামলায় কুর্দস ফোর্সের কমান্ডার নিহত

ইরানি কুর্দস ফোর্সের ফিলিস্তিন অঞ্চলের কমান্ডার সাঈদ ইজাদিকে হত্যার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। শনিবার (২১ জুন) কোম শহরের Read more

সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র সংস্কারের চাহিদা চেয়ে প্রাইমারি স্কুলগুলোতে চিঠি
সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র সংস্কারের চাহিদা চেয়ে প্রাইমারি স্কুলগুলোতে চিঠি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে, এমন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কারের লক্ষ্যে চাহিদা চেয়ে চিঠি দিয়েছে প্রাথমিক Read more

প্রিয় কুকুরের খোঁজে কিশোরগঞ্জ শহরজুড়ে মাইকিং, থানায় অভিযোগ
প্রিয় কুকুরের খোঁজে কিশোরগঞ্জ শহরজুড়ে মাইকিং, থানায় অভিযোগ

কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখার নাজির অনুকুল কান্তি তরফদার দীর্ঘ চার বছর ধরে কুকুরটি লালন-পালন শুরু করেন। আদর করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন