ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারের পদত্যাগের দাবিতে তেল আবিবে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। শনিবার (১৮ এপ্রিল) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।বিক্ষোভে অংশ নেওয়া রাফায়েল পিনাইনা বলেন, নেতানিয়াহু ভেতর থেকে আমাদের সমাজকে ধ্বংস করছেন এবং ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক নষ্ট করছেন। তাই তিনি এ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিচ্ছেন।পিনাইনা আরও বলেন, ‘এখানকার মানুষ বর্তমান ও পরবর্তী সরকারের কাছে গত ৭ অক্টোবর ও এর পরবর্তী ঘটনাগুলোর তদন্ত দাবি করছে। কারণ, আমাদের সবারই সত্য জানার অধিকার আছে।’লি হফম্যান-আজিভ নামের এক সমাজকর্মী বলেন, ‘আমি এখানে এসেছি মূলত ৭ অক্টোবর এবং এর পর থেকে প্রধানমন্ত্রীর শুরু করা অন্তহীন যুদ্ধে যারা প্রিয়জন হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি সমর্থন জানাতে।’হাইম ট্রিভ্যাক্স নামের আরেক বিক্ষোভকারী বলেন, লেবানন ও ইরানে যুদ্ধ শুরু করে ইসরায়েল ভুল করেছে। নেতানিয়াহু দেশের স্বার্থে নয়, বরং জেল থেকে বাঁচতেই এসব করছেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাইয়ে গুলিবিদ্ধদের চিকিৎসা দেওয়ায় বদলি করা হয় ৫ চিকিৎসককে
জুলাইয়ে গুলিবিদ্ধদের চিকিৎসা দেওয়ায় বদলি করা হয় ৫ চিকিৎসককে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গুলিতে আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়ার কারনে ৫ চিকিৎসককে বদলি করে দিয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাধীনতা Read more

সিইসিসহ ৫ ইসির পদত্যাগ না করা পর্যন্ত বিক্ষোভ চলবে: এনসিপি
সিইসিসহ ৫ ইসির পদত্যাগ না করা পর্যন্ত বিক্ষোভ চলবে: এনসিপি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ ৫ নির্বাচন কমিশনারের পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে Read more

খালেদা জিয়ার খোঁজ নিতে ফিরোজায় যাবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
খালেদা জিয়ার খোঁজ নিতে ফিরোজায় যাবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তান উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দুদিনের সফরে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার Read more

ফুলবাড়ীতে চরাঞ্চল গুলোতে আবারও শুরু হয়েছে কাউনের চাষ
ফুলবাড়ীতে চরাঞ্চল গুলোতে আবারও শুরু হয়েছে কাউনের চাষ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধরলা-বারোমাসিয়ার চরাঞ্চল গুলোতে আবারও শুরু হয়েছে ঐতিহ্যবাহী ফসল কাউনের চাষাবাদ। এই ফসল রক্ষার্থে প্রায় ১৫ বছর পর Read more

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড
হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড

ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার রায় ঘোষণা হয়েছে। রায়ে প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন