রাঙ্গামাটি জেলায় এ বছর প্রায় ৬৫ হাজার শিশুকে হাম-রুবেলা টিকাদানের আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামীকাল সোমবার ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত টানা ২১ দিনব্যাপী এই কার্যক্রম পরিচালিত হবে। এই ক্যাম্পেইনের আওতায় জেলার ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে এক ডোজ টিকা প্রদান করা হবে।আজ রবিবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় জানানো হয়, হাম-রুবেলা একটি অত্যন্ত সংক্রামক রোগ যা থেকে শিশুকে সুরক্ষা দিতে এই ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বছর জেলার ৬৪ হাজার ৬শ ৩১ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে অনুষ্ঠিত এই প্রেস কনফারেন্সে সভাপতিত্ব করেন ডেপুটি সিভিল সার্জন ডাক্তার অমিত দে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন জেলা সিভিল সার্জন ডাক্তার নূয়েন খীসা।সভার শুরুতে হাম ও রুবেলা রোগের ঝুঁকি এবং টিকাদানের প্রয়োজনীয়তা নিয়ে একটি তথ্যবহুল প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের কর্মকর্তা ডাক্তার জয়ধন তঞ্চঙ্গ্যা।এ সময় উপস্থিত ছিলেন, আনোয়ার আল হক, সভাপতি, রাঙ্গামাটি প্রেস ক্লাব।মুহাম্মদ ইলিয়াছ, সাধারণ সম্পাদক, রাঙ্গামাটি প্রেস ক্লাব সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়  কর্মরত সাংবাদিকবৃন্দ।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর দোকানে তালা দিলেন কৃষকদল নেতা
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর দোকানে তালা দিলেন কৃষকদল নেতা

ভোলার চরফ্যাশনে ব্যবসায়ীর দোকান ঘর জবরদখল করে তিন দফায় ১ লাখ ৭৫ হাজার টাকা চাঁদা হাতিয়ে নিয়ে ফের ১ লাখ Read more

বিখ্যাত ল্যুভর জাদুঘরে দিনদুপুরে চুরি
বিখ্যাত ল্যুভর জাদুঘরে দিনদুপুরে চুরি

ফ্রান্সের রাজধানী প্যারিসে বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র ল্যুভর জাদুঘরে দিনে–দুপুরে চুরির ঘটনা ঘটেছে। মুখোশ পরা একদল চোর জানালা ভেঙে জাদুঘরে Read more

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ৭টায় Read more

অগ্নিকাণ্ডে ৩ ফায়ার ফাইটারসহ ৪ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
অগ্নিকাণ্ডে ৩ ফায়ার ফাইটারসহ ৪ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

গাজীপুর মহানগরীর টঙ্গীতে একটি রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনজন ফায়ার ফাইটারসহ চারজনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন অন্তর্বর্তী Read more

যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালী বন্ধ থাকবে: আইআরজিসি
যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালী বন্ধ থাকবে: আইআরজিসি

মাত্র একদিনের বিরতি শেষে আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করায় হরমুজ প্রণালী বন্ধ রাখা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন