বরিশাল বিভাগে গত চব্বিশ ঘন্টায় নতুন করে হাম আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। নতুন করে ৯২ জন শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। এরমধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৪২ জন শিশু রোগী ভর্তি হয়েছে।অন্যদিকে, বরগুনা জেলাতে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ২৮ জন। আক্রান্তের দিক থেকে শুরু থেকেই বিভাগে দ্বিতীয় অবস্থানে রয়েছে বরগুনা জেলা। সেখানে ১৭ জন শিশু আক্রান্ত হয়ে পহেলা জানুয়ারি থেকে এযাবত নিশ্চিত হামে ৩ জন এবং হাম উপসর্গে ১৬ জন মিলিয়ে মোট ১৯ রোগীর মৃত্যু হয়েছে।যারমধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে মৃত্যু হয়েছে ১০ শিশুর। রোগীর স্বজনরা বলছেন, জ্বরের দুই থেকে তিন দিন পর হাম উপসর্গের দেখা মেলে।এরপর রোগীর শরীরে নানা ধরণের অসুবিধার দেখা দেয়। আর কর্তব্যরত নার্সরা বলেন, চিকিৎসকদের দেয়া ব্যবস্থাপত্র অনুযায়ী তারা আক্রান্ত রোগীদের ওষুধের ব্যবস্থা গ্রহন করেন।ইখা
Source: সময়ের কন্ঠস্বর
