‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মত বরিশালেও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন ও বিজ্ঞান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৯ এপ্রিল) দুপুরে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর সহযোগিতায় বরিশাল জেলা প্রশাসকের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা পারভীন।এ সময় আরো উপস্থিত ছিলেন, বরিশাল আঞ্চলিক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আ: জব্বার প্রমুখ।উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সাথে তাদের উদ্ভাবনী প্রযুক্তির বিষয়ে কথা বলেন।ইখা
Source: সময়ের কন্ঠস্বর
