মাঠভরা তরমুজ, কিন্তু নেই ক্রেতা। বাজারে দাম নেই, ফলে খেতেই পচে নষ্ট হচ্ছে পাকা তরমুজ। এমন অবস্থায় পটুয়াখালীর বাউফল উপজেলার তরমুজ চাষিরা পড়েছেন চরম বিপাকে। অধিক উৎপাদন, রোগের প্রাদুর্ভাব, বাড়তি খরচ আর পরিবহন সংকট সবমিলিয়ে এবার মৌসুমটি চাষিদের জন্য হয়ে উঠেছে লোকসানের।কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে বাউফলে প্রায় ৪ হাজার ৫০০ হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। গত কয়েক বছরের তুলনায় এটি উল্লেখযোগ্য বৃদ্ধি। অধিক লাভের আশায় নতুন অনেক চাষি এ আবাদে যুক্ত হলেও চাহিদার তুলনায় বেশি উৎপাদনের কারণে বাজারে দামের ধস নেমেছে।চাষিদের ভাষ্য, রমজানের শুরুতে বাজারদর ভালো থাকলেও তখন তরমুজ পরিপক্ক হয়নি। ঈদের পর একসঙ্গে বিপুল পরিমাণ তরমুজ বাজারে আসায় সরবরাহ বেড়ে যায়। এর সঙ্গে ঝড়-বৃষ্টি ও ক্রেতা কমে যাওয়ায় পাইকারি বাজারে দর দ্রুত কমে যায়। অন্যদিকে ডিজেলের দাম ও সংকটের কারণে পরিবহন ব্যয়ও বেড়ে যায়, যা চাষিদের লোকসান আরও বাড়িয়ে দিয়েছে।চন্দ্রদ্বীপ ইউনিয়নের চাষি মো. লোকমান হোসেন ২৫ একর জমিতে তরমুজ চাষ করে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। প্রায় ৬০ লাখ টাকা খরচ করে চাষ করা ফসল থেকে আয় হয়েছে মাত্র ২০ লাখ টাকা। গামি স্টেমবাইট রোগে তার প্রায় ৭ হাজার ৫০০ গাছ নষ্ট হয়েছে।তিনি বলেন, “খরচ সামলানোই কঠিন হয়ে গেছে। শেষে বাজারে দাম না পেয়ে বড় ক্ষতির মুখে পড়েছি।”প্রথমবার তরমুজ চাষ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন চর কালাইয়া এলাকার চাষি মো. শাহিন প্যাদা। ৫ একর জমিতে আবাদ করা তার খেতের প্রায় সাড়ে ৮ হাজার গাছ অজানা রোগে মারা যায়। এতে প্রায় ৮ লাখ টাকা লোকসান হয়েছে তার।চন্দ্রদ্বীপের আরেক চাষি মো. আলমগীর হোসেন জানান, ঈদের আগে ১০০ পিস তরমুজ ২৫ হাজার টাকায় বিক্রি করলেও ঈদের পর তা নেমে আসে মাত্র ৭ হাজার টাকায়। এতে তার প্রায় ১৪ লাখ টাকা ক্ষতি হয়েছে।স্থানীয় কৃষকদের মতে, বাউফলের চরাঞ্চলে গত এক দশকে তরমুজ চাষ দ্রæত বিস্তার লাভ করেছে। কিন্তু পরিকল্পনা ছাড়া অতিরিক্ত আবাদই এবার বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাদের দাবি, প্রায় ৭০ শতাংশ চাষি লোকসানের মুখে পড়েছেন।উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মিলন বলেন, চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়ায় দাম কমেছে। পাশাপাশি অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহারের কারণে উৎপাদন ব্যয়ও বেড়েছে।তিনি আরও বলেন, পরিকল্পিত আবাদ এবং সুষম সার ব্যবহারের মাধ্যমে খরচ কমাতে না পারলে ভবিষ্যতেও চাষিদের এমন ক্ষতির মুখে পড়তে হতে পারে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু
চুয়াডাঙ্গায় ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগরে ট্রলির ধাক্কায় সামিরা (০৫) আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) আনুমানিক দুপুর ১২টায় উপজেলার হাসাদাহ Read more

মুন্সিগঞ্জে কেক উপকরণের দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য, ৭ হাজার টাকা জরিমানা
মুন্সিগঞ্জে কেক উপকরণের দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য, ৭ হাজার টাকা জরিমানা

মুন্সিগঞ্জে কেক তৈরির উপকরণের দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রির জন্য প্রদর্শনের দায়ে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা Read more

যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও সিরিয়া: মার্কিন রাষ্ট্রদূত
যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও সিরিয়া: মার্কিন রাষ্ট্রদূত

সিরিয়ায় ইসরায়েল ও সিরিয়া যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের তুরস্কে নিযুক্ত রাষ্ট্রদূত ও সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম ব্যারাক। Read more

ঝড়ে এক ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
ঝড়ে এক ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ঝড়ে এক ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ১৮ মার্চ ( বুধবার) রাত পৌনে ১০টার দিকে এই Read more

সাপে কাটার পর ভুল চিকিৎসায় যুবকের মৃত্যু
সাপে কাটার পর ভুল চিকিৎসায় যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় সাপে কাটা এক যুবকের মৃত্যুকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কাতারে যাওয়ার প্রস্তুতিতে থাকা ওই যুবককে পদ্মগোখরো সাপে Read more

বায়তুল মোকাররমে হবে ঈদুল আজহার ৫ জামাত
বায়তুল মোকাররমে হবে ঈদুল আজহার ৫ জামাত

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।মঙ্গলবার (০৩ জুন) ইসলামিক ফাউন্ডেশন থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন