খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে শনিবার রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বিদ্যালয়ের আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র ও শিক্ষা উপকরণ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে বিদ্যালয়ের অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।‎স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় বিদ্যালয়ের একটি কক্ষ থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। পাহাড়ে জনমানবহীন এলাকায় স্কুলটি অবস্থিত হওয়ায় পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। পরবর্তীতে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।‎এদিকে প্রাথমিক তথ্যানুযায়ী, আগুনে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষসহ সব কক্ষই ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে স্কুলের মূল্যবান আসবাবপত্র, কম্পিউটার এবং শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। তবে ঠিক কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিট নাকি অন্য কিছু তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।‎রামগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) বিশান্ত বড়ুয়া জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জরুরি হটলাইন নাম্বার ১০২ থেকে প্রাপ্ত কলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুইটি ইউনিট দীর্ঘ এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও তার আগেই বিদ্যালয়ের ছয়টি কক্ষ পুড়ে যায়। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক নিরুপম করা যায়নি। ধারণা করা হচ্ছে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হতে পারে।‎কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাদের জানান, অগ্নিকান্ডে বিদ্যালয়ের অন্তত বিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। প্রশাসন ও স্থানীয়দের সহযোগীতায় দ্রুত মেরামত করে পুরনায় পাঠদান কার্যক্রম শুরু করা হবে। তবে আগুনের সূত্রপাত কিভাবে তা এখনো নিশ্চিত হতে পারেননি বলে তিনি জানান।‎প্রধান শিক্ষক আরও জানান, ২০২২ সালে খাগড়াছড়ির তৎকালীন জেলা প্রশাসক এবং রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে উপজেলার পাতাছড়া ইউনিয়নের প্রত্যন্ত কালাবাড়ী এলাকায় বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়।‎স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও তাদের পৌঁছানোর আগেই স্কুলটি সম্পূর্ণ পুড়ে যায়। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্ত করে জানা যাবে।‎ঘটনার খবর পেয়ে উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা জানান, এই অগ্নিকাণ্ড বিদ্যালয়ের অপূরণীয় ক্ষতি হয়ে গেলো। বিশেষ করে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্ববাজারে ফের চাঙা স্বর্ণের বাজার
বিশ্ববাজারে ফের চাঙা স্বর্ণের বাজার

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মেক্সিকো থেকে আমদানিতে মার্কিন প্রেসিডেন্টের ৩০ শতাংশ শুল্ক আরোপের হুমকির প্রেক্ষিতে বিশ্ববাজারে সোমবার (১৪ জুলাই) ৩ Read more

যশোরে মহাসড়কের দুই পাশ ‘ক্লিয়ার’ অভিযান
যশোরে মহাসড়কের দুই পাশ ‘ক্লিয়ার’ অভিযান

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি বাজারে মহাসড়কের দুই পাশ 'ক্লিয়ার' অভিযান চালানো হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বারোবাজার হাইওয়ে থানার ওসির নেতৃত্বে অভিযানটি Read more

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২
যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২

দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলায় তৌল শহরে একটি গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত দুইজন নিহত ও আরো দুইজন আহত হয়েছেন। শুক্রবার Read more

ঈদে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে আমিও থাকব: ইশরাক
ঈদে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে আমিও থাকব: ইশরাক

জনতার মেয়র হিসেবে কোরবানির ঈদে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে থাকবেন বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সহায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।শুক্রবার Read more

শেকৃবিতে বারবার পিছিয়ে যাচ্ছে পরীক্ষা, সেশনজটের শঙ্কায় শিক্ষার্থীরা
শেকৃবিতে বারবার পিছিয়ে যাচ্ছে পরীক্ষা, সেশনজটের শঙ্কায় শিক্ষার্থীরা

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) লেভেল ২ সেমিস্টার ১-এর শিক্ষার্থীদের পরীক্ষা বারবার পিছিয়ে যাওয়ায় তাদের মধ্যে সেশনজটের শঙ্কা তৈরি হয়েছে।গত ১০ Read more

দুই বাংলাদেশিকে ‘অবৈধ’ সহায়তা করায় সৌদি নারীর শাস্তি
দুই বাংলাদেশিকে ‘অবৈধ’ সহায়তা করায় সৌদি নারীর শাস্তি

দুই বাংলাদেশিকে ‘অবৈধ’ সহায়তা করার অপরাধে সৌদির এক নারীকে শাস্তিদেওয়া হয়েছে। একইসঙ্গে ওই দুই বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন