পূর্ব উপকূলসংলগ্ন সাগরের দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। রবিবার (১৯ এপ্রিল) সকালে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে দক্ষিণ কোরিয়া ও জাপান জানিয়েছে।বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, সাম্প্রতিক সময়ে সামরিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে পিয়ংইয়ং ধারাবাহিকভাবে যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে—এই ঘটনা তারই অংশ। চলতি বছরে উত্তর কোরিয়ার সপ্তম এবং এপ্রিল মাসে চতুর্থবারের মতো এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ।দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, স্থানীয় সময় সকাল প্রায় ৬টা ১০ মিনিটে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলীয় শহর সিনপোর কাছ থেকে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।জাপান সরকার জানায়, ক্ষেপণাস্ত্রগুলো কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূলের কাছাকাছি সাগরে পতিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অনুপ্রবেশের কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানানো হয়েছে।ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় একটি জরুরি নিরাপত্তা বৈঠক করেছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।কিয়ুংনাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিম ইউল-চুল জানান, ‘ইরান ইস্যুতে যখন যুক্তরাষ্ট্র ব্যস্ত, তখনই উত্তর কোরিয়া এটিকে নিজেদের পারমাণবিক শক্তি ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা উন্নয়নের জন্য সুবর্ণ সুযোগ হিসেবে দেখছে।’এ ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন বলে বিবেচিত। তবে পিয়ংইয়ং এই নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছে, তাদের দাবি এটি পিয়ংইয়ংয়ের আত্মরক্ষার সার্বভৌম অধিকারের ওপর হস্তক্ষেপ।আগামী মে মাসের মাঝামাঝিতে বেইজিংয়ে সফর করতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে অন্যান্য বিষয়ের সাথে উত্তর কোরিয়া প্রসঙ্গেও আলোচনা হতে পারে। আর এর মধ্যেই এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা ঘটলো।গত বুধবার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেন, উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র উৎপাদনে ‘খুবই গুরুতর’ অগ্রগতি অর্জন করেছে এবং সম্ভবত একটি নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা যুক্ত হয়েছে।গত মার্চের শেষ দিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ঘোষণা দেন, উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে অবস্থান অপরিবর্তনীয় এবং জাতীয় নিরাপত্তার জন্য ‘আত্মরক্ষামূলক পারমাণবিক প্রতিরোধ’ আরও জোরদার করা অপরিহার্য।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানকে ৩ বিলিয়ন ডলার দিচ্ছে সৌদি আরব
পাকিস্তানকে ৩ বিলিয়ন ডলার দিচ্ছে সৌদি আরব

পাকিস্তানকে ৩ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে সৌদি আরব। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। দেশটির অর্থ মন্ত্রণালয় Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।শনিবার (৭ Read more

মেসিকে নিয়ে স্ত্রী রোকুজ্জোর আবেগঘন পোস্ট
মেসিকে নিয়ে স্ত্রী রোকুজ্জোর আবেগঘন পোস্ট

আর্জেন্টিনার মাটিতে সম্ভবত শেষবারের মতো জাতীয় দলের জার্সিতে খেলেছেন লিওনেল মেসি। ভেনেজুয়েলার বিপক্ষে পুরো ম্যাচজুড়ে আবহ ছিল অন্যরকম। দলের ৩-০ Read more

১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ঢাকাসহ দেশের ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন