বরিশালের গৌরনদী ও বাবুগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে পিকআপভর্তি বিপুল পরিমাণ ডিজেল, পেট্রোল ও অকটেন জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)।শনিবার বিকেলে অবৈধভাবে মজুদের উদ্দেশ্যে নামানোর সময় এসব জ্বালানি তেল জব্দ করা হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলার সরিকল বন্দরের আব্দুর রহমানের একটি গোডাউনে পিকআপ থেকে জ্বালানি তেল নামানোর সময় অভিযান চালানো হয়। এ সময় ১৫ ব্যারেল জ্বালানি তেল জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ২ হাজার ৪০০ লিটার ডিজেল, ৬০০ লিটার অকটেন এবং ২০০ লিটার পেট্রোল।এছাড়া একই পিকআপ থেকে নামানো বাবুগঞ্জ উপজেলার আগরপুর বন্দরের একটি দোকান থেকেও আরও ১০ ব্যারেল জ্বালানি তেল জব্দ করা হয়। দোকানটি স্থানীয় জুয়েল নামে এক ব্যক্তির বলে জানা গেছে।সূত্র আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নগরী থেকে এনএসআই সদস্যরা পিকআপটির পিছু নিয়ে অভিযান চালিয়ে জ্বালানি তেলগুলো জব্দ করেন।এ ঘটনায় অবৈধ মজুদের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পহেলা বৈশাখে রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলতে হবে
পহেলা বৈশাখে রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলতে হবে

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে পহেলা বৈশাখ ঢাকায় ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর থেকে Read more

বাতাসে শীতের আগমনী বার্তা
বাতাসে শীতের আগমনী বার্তা

আজ ৩ কার্তিক। বাংলা পঞ্জিকাবর্ষ অনুযায়ী শরৎকাল। দরজায় কড়া নাড়ছে হেমন্তের নবান্ন। শান্ত ও নীরব প্রকৃতি। নদী-নালা ও খালে-বিলের পানিও Read more

ভাবির সঙ্গে পরকীয়া ঢাকতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ
ভাবির সঙ্গে পরকীয়া ঢাকতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

সিরাজগঞ্জের শাহজাদপুরে ভাবির সঙ্গে পরকীয়া প্রেমের বিষয়টি ঢাকতে স্ত্রী মাবিয়া খাতুনের নামে কুরুচিপূর্ণ মিথ্যা অপবাদ দিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে শরিফুল Read more

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল কেনিয়া, নিহত ৩১
সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল কেনিয়া, নিহত ৩১

কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে পৌঁছেছে। এছাড়া আহত হয়েছেন আরও ১০৭ জন। বুধবার (০৯ জুলাই) দেশটির জাতীয় মানবাধিকার Read more

বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন
বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

পেশাজীবী সাংবাদিকদের সংগঠন বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ) এর সাধারণ সভা শনিবার (২১ জুন) দুপুরে অনুষ্ঠিত হয়েছে।সংগঠনের অস্থায়ী কার্যালয়ে দ্বিতীয় অধিবেশনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন