দায়িত্ব গ্রহণের মাত্র দুই মাসের মাথায় সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি হয়েছে বলে দাবি করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। সংবাদ সম্মেলনে সরকারের ৬০টি উল্লেখযোগ্য পদক্ষেপের কথা তুলে ধরছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের নবনিযুক্ত মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। আজ শনিবার (১৮ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের ৬০টি উল্লেখযোগ্য পদক্ষেপের কথা তুলে ধরা হয়। এসব পদক্ষেপকে ‘অবিস্মরণীয় অর্জন’ হিসেবে অভিহিত করেছে সরকার।সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের দুই মাস পূর্ণ হয়েছে। বিগত দেড় দশকের ফ্যাসিবাদী শাসন অতিক্রম করে গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি দৃঢ় নেতৃত্ব দিচ্ছেন।’সরকারের উল্লেখযোগ্য ৬০টি অর্জনের খতিয়ান তুলে ধরে সংবাদ সম্মেলনে জানানো হয়, জনগণের ভাগ্য পরিবর্তনে প্রতিটি সেক্টরে ১৮০ দিনের একটি মহাপরিকল্পনা হাতে নেয়া হয়েছে। এর মধ্যে নারীর ক্ষমতায়নে ৩৭ হাজার পরিবারকে মাসিক ২ হাজার ৫০০ টাকা করে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান এবং ১০টি জেলায় ২২ হাজার কৃষককে ‘কৃষক কার্ড’ দেয়ার কাজ শুরু হয়েছে।মাহদী আমিন জানান, সরকারের অর্জনের তালিকায় গুরুত্ব পেয়েছে শিক্ষা ও কর্মসংস্থান খাত। দেশের সরকারি অফিসগুলোতে শূন্য থাকা ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ পূরণের জন্য ৬ মাস থেকে ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা নেয়া হয়েছে। শিক্ষার্থীদের জন্য পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে ‘ভর্তি ফি’ বাতিল এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে বৃত্তির পরিমাণ দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ছাড়া বিদেশে উচ্চশিক্ষার জন্য ১০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ব্যাংক গ্যারান্টি প্রদানের ঘোষণাও এসেছে।প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কৃচ্ছ্রসাধনের বিষয়টি উল্লেখ করে মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ভবন যমুনা ব্যবহার না করে নিজের বাসভবনে থাকছেন এবং নিজের ব্যক্তিগত গাড়ি ও তেল ব্যবহার করছেন। মন্ত্রী ও এমপিদের জন্য শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট গ্রহণ না করার সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’ হিসেবে বর্ণনা করেন তিনি।ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তির মাধ্যমে সরকার সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির স্থাপন করেছে বলে দাবি করা হয়। এর মধ্যে মানবাধিকার ও গুম প্রতিরোধ সংক্রান্ত ১৬টি অধ্যাদেশ অধিকতর যাচাই-বাছাই করে দ্রুত বিল আকারে পাসের প্রক্রিয়া চলছে।সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৮ বছরের মধ্যে এবারই প্রথম ঈদের আগে সব শিল্পকারখানার শ্রমিকের বেতন ও বোনাস নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করা, ই-নামজারি বাধ্যতামূলক করা এবং নদী দখলদারদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে আইন সংশোধনের বিষয়গুলোও সরকারের সফলতার তালিকায় উঠে আসে।উপদেষ্টা মাহদী আমিন আরও জানান, সম্প্রতি বিশ্ববিখ্যাত সাময়িকী ‘টাইম’-এর বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্থান পাওয়া তার দূরদর্শী নেতৃত্বের বৈশ্বিক স্বীকৃতি।সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মুখপাত্র হিসেবে মাহদী আমিন সরকারের নীতি ও পরিকল্পনাগুলো স্বচ্ছতার সঙ্গে জনগণের সামনে নিয়মিত তুলে ধরার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অজ্ঞাত একাধিক দেশে অস্ত্র কারখানা তৈরি করেছে ইরান
অজ্ঞাত একাধিক দেশে অস্ত্র কারখানা তৈরি করেছে ইরান

পৃথিবীর বিভিন্ন দেশে নিজেদের অস্ত্র কারখানা তৈরির দাবি করেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ। তবে কোন কোন দেশে এসব কারখানা তৈরি Read more

যুক্তরাষ্ট্রে পড়তে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসার জন্য দ্রুত আবেদনের পরামর্শ
যুক্তরাষ্ট্রে পড়তে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসার জন্য দ্রুত আবেদনের পরামর্শ

যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসার জন্য দ্রুত আবেদনের পরামর্শ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। মার্কিন দূতাবাস বৃহস্পতিবার (৩১ জুলাই) তাদের Read more

নির্বাচনের সময়সীমা নিয়ে পুরো জাতি হতাশ: ফখরুল
নির্বাচনের সময়সীমা নিয়ে পুরো জাতি হতাশ: ফখরুল

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের সময়সীমা ঘোষণা দেওয়ায় পুরো জাতি হতাশ হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা Read more

বিয়ের পরের জীবন ‘খুবই মজার’, বললেন শিরিন শিলা
বিয়ের পরের জীবন ‘খুবই মজার’, বললেন শিরিন শিলা

গত বছরের অক্টোবরে দীর্ঘদিনের প্রেমের পরিণতি পায় ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা শিরিন শিলার। ছয় বছর সম্পর্কে থাকার পর প্রেমিক আবিদুল Read more

যুক্তরাষ্ট্র-সিঙ্গাপুরে স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ গ্রহণ করিনি: সেতু উপদেষ্টা
যুক্তরাষ্ট্র-সিঙ্গাপুরে স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ গ্রহণ করিনি: সেতু উপদেষ্টা

৭২ বছর বয়সে যদি আমাকে সেফ এক্সিটের কথা ভাবতে হয়, তা হবে গভীর দুঃখের বিষয় উল্লেখ করে সড়ক পরিবহণ ও Read more

প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৩৬৯ জন হাজি
প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৩৬৯ জন হাজি

সৌদি আরব থেকে পবিত্র হজ সম্পন্ন করে প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৩৬৯ জন হাজি। মঙ্গলবার (১০ জুন) সকাল ১০টা ৫৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন