নেত্রকোনার আটপাড়া উপজেলায় হাওড়ে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আলতু মিয়া (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার সুখারী ইউনিয়নের হাতিয়া গ্রামের সামনে মেষি হাওড়ে এ দুর্ঘটনা ঘটে।নিহত আলতু মিয়া ওই গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে আলতু মিয়া গরুর জন্য ঘাস কাটতে হাওড়ে যান। কিছুক্ষণ পর হঠাৎ আকাশ মেঘে ঢেকে যায় এবং বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। বজ্রপাতের পর স্থানীয়রা হাওড়ে গিয়ে তাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়।আটপাড়া থানার অফিসার ইনচার্জ মো. জুবায়দুল আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং মরদেহের সুরতাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে।আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহানুর রহমান বলেন, নিহতের পরিবারের সঙ্গে উপজেলা প্রশাসন যোগাযোগ করছে এবং তাদের আর্থিক সহায়তা দেওয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শতাধিক মৎস্যজীবীর জীবিকা অনিশ্চিত, উল্লাপাড়ায় নদী ইজারার অভিযোগ
শতাধিক মৎস্যজীবীর জীবিকা অনিশ্চিত, উল্লাপাড়ায় নদী ইজারার অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্থানীয় একটি মসজিদ কমিটির বিরুদ্ধে নদী ইজারা দেওয়ার অভিযোগ উঠেছে। এতে করে এলাকার শতাধিক মৎস্যজীবীর জীবিকা অনিশ্চিত হয়ে Read more

স্কুলে ভর্তিতে লটারি শুরু, ফল জানা যাবে যেভাবে
স্কুলে ভর্তিতে লটারি শুরু, ফল জানা যাবে যেভাবে

সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ডিজিটাল লটারি চলছে। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টার পর Read more

উল্লাপাড়ায় দেড় শতাধিক প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক
উল্লাপাড়ায় দেড় শতাধিক প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার প্রাথমিক শিক্ষাব্যবস্থায় ভয়াবহ সংকট দেখা দিয়েছে। উপজেলার ২৭৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৫৯টি বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। Read more

উল্লাপাড়ায় সড়ক নির্মাণে দুর্নীতির অভিযোগ, ৪ মাসেই ভাঙন
উল্লাপাড়ায় সড়ক নির্মাণে দুর্নীতির অভিযোগ, ৪ মাসেই ভাঙন

সিরাজগঞ্জের উল্লাপাড়ার এলজিইডির অর্থায়নে ৪ মাস আগেই পাটবন্দর-সাতবাড়িয়া সড়কটি নতুন নির্মাণ করে পাকা করা হয়েছিল। কিন্তু অল্প সময়ের ব্যবধানে সেই Read more

ভোটকেন্দ্রের নিরাপত্তায় পুলিশরা পাবেন ৪০ হাজার বডি ক্যামেরা
ভোটকেন্দ্রের নিরাপত্তায় পুলিশরা পাবেন ৪০ হাজার বডি ক্যামেরা

আগামী ফেব্রুয়ারিতে আসন্ন সাধারণ নির্বাচনের সময় ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদার করতে পুলিশের জন্য কমপক্ষে ৪০,০০০ বডি-ওয়্যার ক্যামেরা সংগ্রহের পরিকল্পনা করেছে অন্তর্বর্তীকালীন Read more

শায়েস্তাগঞ্জ পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ গ্রেফতার ৩
শায়েস্তাগঞ্জ পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ গ্রেফতার ৩

শায়েস্তাগঞ্জ থানা পুলিশের ডেভিল হান্ট অভিযানে ১ জন ও ফৌফদারি কার্যবিধি ১৫১ ধারায় ২ জনসহ ৩ জন আসামি গ্রেফতার হয়েছে। রবিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন