রাজস্থলী উপজেলার চন্দ্রঘোনা থানাধীন বাঙ্গালহালিয়া ইউনিয়নে শ্বশানের পাশে পড়ে থাকা অবস্থায় সদ্যোজাত একটি নবজাতক কন্যা শিশু সন্তানকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ডের ছাগল খাইয়া নামক হিন্দুপাড়া শ্বশ্মানের পাশে পাওয়া গেছে রক্ত মাখা অবস্থায় পরে থাকা এই নবজাতক শিশুটি। স্থানীয় বাসিন্দা সন্ধা রানী নাথ নামে একজন মহিলা শ্বশানের পাশ দিয়ে যাওয়ার সময় শিশুটিকে দেখতে পান। পরে তিনি নিজেই নবজাতক শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাঙ্গালহালিয়া ইউপি সদস্য শিমুল দে। তিনি বলেন, বর্তমানে শিশুটি স্থানীয় বাসিন্দা প্রমোদ দে ও সন্ধা রাণীর কাছে রয়েছে। তারা শিশুটির পরিচর্যা দেখভাল করছে। তবে তিনি বলেন, ঘটনাটি আসলে দুঃখজনক। এইভাবে একটি নবজাতক শিশু শ্বশানের পাশে পড়ে ছিলো। তার বিপদ হতে পারতো। তবে সৃষ্টিকর্তার কৃপায় নবজাতক শিশুটি উদ্ধার করা হয়েছে।এবিষয়ে জানতে চাইলে চন্দ্রঘোনা থানার ওসি মোঃ শাকের আহমেদ জানান, এখনো পর্যন্ত নবজাতক শিশুটির মা বাবার কোন খোঁজ পাওয়া যায়নি। শিশুটি বর্তমানে যারা উদ্ধার করেছে তাদের হেফাজতে রয়েছে। বিষয়টি রাজস্থলী ইউএনও মহোদয়কে অবগত করা হয়েছে। এছাড়া শিশুটির মা বাবার খোঁজ নেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুলবাড়ীতে ঋনের চাপে বীরমুক্তিযোদ্ধার আত্মহত্যা
ফুলবাড়ীতে ঋনের চাপে বীরমুক্তিযোদ্ধার আত্মহত্যা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঋনের চাপে মকবুল হোসেন (৭০) নামের এক বীরমুক্তিযোদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।রবিবার (২ নভেম্বর) সকালে ফুলবাড়ী থানার Read more

হাদির হত্যাকারীর প্রকৃত অবস্থান জানলে ধরেই ফেলতাম: স্বরাষ্ট্র উপদেষ্টা
হাদির হত্যাকারীর প্রকৃত অবস্থান জানলে ধরেই ফেলতাম: স্বরাষ্ট্র উপদেষ্টা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা Read more

সরিষাবাড়ীতে ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার
সরিষাবাড়ীতে ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

জামালপুরের সরিষাবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওনা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কবির হোসেন (২৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৬ আগস্ট) বিকালে Read more

মস্কোতে ভয়াবহ ড্রোন হামলা, বন্ধ সব বিমানবন্দর
মস্কোতে ভয়াবহ ড্রোন হামলা, বন্ধ সব বিমানবন্দর

রাশিয়ার রাজধানী মস্কোতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এনিয়ে টানা দ্বিতীয় রাত ইউক্রেনের ড্রোন হামলার মুখে পড়ল রাশিয়ার এই রাজধানী। Read more

মাহিন সরকার ডাকসু নির্বাচনে অনুমতি নেননি: এনসিপি
মাহিন সরকার ডাকসু নির্বাচনে অনুমতি নেননি: এনসিপি

সদ্য বহিষ্কৃত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার ডাকসু নির্বাচনে নমিনেশন গ্রহণের পূর্বে দলের অনুমতি নেননি বলে জানানো Read more

চীন থেকে ‘রহস্যময়’ বিমানের উড্ডয়ন, ইরানের কাছে গিয়েই ‘উধাও’!
চীন থেকে ‘রহস্যময়’ বিমানের উড্ডয়ন, ইরানের কাছে গিয়েই ‘উধাও’!

চীন থেকে ‘রহস্যময়’ বিমানের উড্ডয়ন, ইরানের কাছে গিয়েই ‘উধাও’!ইরান-ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যেই চীন থেকে একের পর এক কার্গো উড়োজাহাজের রহস্যময়ভাবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন