আবারো হরমুজ প্রণালীতে অবরোধ জারি করেছে ইরান। ইরানি প্রতিরক্ষা বাহিনীর যৌথ সামরিক কমান্ড আজ শনিবার (১৮ এপ্রিল) এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য।ইরানি সংবাদমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জার্মান সংবাদ সংস্থা ডয়চে ভেলে। শনিবার (১৮ এপ্রিল) স্থানীয় সময় দুপুরের দিকে ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) সঙ্গে যুক্ত ফার্স নিউজ এজেন্সি, ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি এবং রাষ্ট্রীয় সম্প্রচারকারী আইআরআইবি, আইআরজিসির এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে, এই প্রণালী ‌‘তার পূর্বের অবস্থায়’ ফিরে আসবে এবং সশস্ত্র বাহিনী এলাকাটি নিয়ন্ত্রণ করবে। পুরো প্রণালীর ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণ সামরিক বাহিনীর হাতে থাকবে, আগের মতোই।’আইআরজিসির বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে ‘জলদস্যুতা’র জন্য অভিযুক্ত করা হয়েছে এবং বলা হয়েছে যে তাদের ‘তথাকথিত অবরোধ’ জলপথে ডাকাতির শামিল।ইরান এর আগেই জানিয়েছিল যে, যুক্তরাষ্ট্র যদি তাদের বন্দরগুলোর ওপর অবরোধ অব্যাহত রাখে, তবে তারা এই প্রণালী বন্ধ করে দেবে।বিশ্বের মোট অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের  সংঘাতের কারণে প্রণালীটি দীর্ঘ সময় বন্ধ থাকার পর শুক্রবার (১৭ এপ্রিল) আবার খোলা হয়। এর আগে কিছু জাহাজ এই জলপথ দিয়ে যাতায়াত করতে দেখা গেছে। কিন্তু এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে ঠিক কী পরিমাণ সামুদ্রিক যান চলাচল করেছে তা স্পষ্ট নয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের প্রেসিডেন্টকে হত্যা করতে ৬টি বোমা ছোড়ে ইসরাইল
ইরানের প্রেসিডেন্টকে হত্যা করতে ৬টি বোমা ছোড়ে ইসরাইল

টানা ১২ দিনের তীব্র যুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে হত্যার টার্গেটে করেছিলো ইসরায়েল। সংঘাতকালে Read more

লুইজিয়ানাতে নিহত ৮ শিশুর সাতজনই বন্দুকধারীর সন্তান
লুইজিয়ানাতে নিহত ৮ শিশুর সাতজনই বন্দুকধারীর সন্তান

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে এক বন্দুকধারীর গুলিতে আট শিশু নিহত হয়েছে, যাদের মধ্যে সাতজনই তার নিজের সন্তান। এ ঘটনায় আরও ২ জন আহত Read more

সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ কাটতে গিয়ে যুবকের মৃত্যু
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ কাটতে গিয়ে যুবকের মৃত্যু

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় আরমান মিয়া (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলা Read more

যশোরে মাদক কারবারির ১০ বছরের কারাদণ্ড
যশোরে মাদক কারবারির ১০ বছরের কারাদণ্ড

যশোরে মাদক মামলায় এক কারবারিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (০৪ আগস্ট) বিশেষ দায়রা জজ এসএম Read more

সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সার্ভার রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।রবিবার (৫ এপ্রিল) রাত ১২টার দিকে বিমানবন্দরের সার্ভার রুমে হঠাৎ আগুনের সূত্রপাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন